রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রথম দেশ হিসেবে জুয়া খেলার লাইসেন্স দিলো আরব আমিরাত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৫৯ এই পর্যন্ত দেখেছেন

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে বাণিজ্যিকভাবে ক্যাসিনোর লাইসেন্স প্রদান করল সংযুক্ত আরব আমিরাত। শনিবার (৫ অক্টোবর) আমিরাত সরকার যুক্তরাষ্ট্রভিত্তিক হোটেল এবং ক্যাসিনো কোম্পানি উইন রিসোর্টকে এই লাইসেন্স দিয়েছে। উইন রিসোর্ট কোম্পানির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসে অবস্থিত।

উইন রিসোর্ট বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ এমিরেটের আল মারজান দ্বীপে একটি বিলাসবহুল রিসোর্ট নির্মাণ করছে। সেই রিসোর্টে ক্যাসিনো খোলার জন্য আমিরাত সরকারের কাছে আবেদন করেছিল কোম্পানিটি। সেই আবেদন মঞ্জুর করে শনিবার লাইসেন্স প্রদান করা হয়। খবর রয়টার্সের।

উইন রিসোর্ট, আল মারজান দ্বীপ এবং রাস আল খাইমাহের যৌথ বিনিয়োগে নির্মিত হচ্ছে এই রিসোর্টটি। ১ হাজার ৫৪২টি কক্ষ বিশিষ্ট বিলাসবহুল রিসোর্টটি উদ্বোধন করা হবে ২০২৭ সালে। কোম্পানিটি জানিয়েছে, এই প্রকল্পে ইতিমধ্যে ৫১৪ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে।

ইসলাম ধর্মে জুয়া নিষিদ্ধ হওয়ায় আমিরাতে জুয়া খেলা নিষিদ্ধ ছিল, তবে উইন রিসোর্ট তাদের আবেদনপত্রে উল্লেখ করেছে যে, শুধুমাত্র ইউরোপ, এশিয়াসহ বিভিন্ন দেশের পর্যটকরাই এই ক্যাসিনোতে প্রবেশের সুযোগ পাবেন। এই শর্তের ভিত্তিতেই লাইসেন্স প্রদান করেছে আবুধাবি।

আমিরাতে নিয়মিত লটারি এবং বাণিজ্যিক গেমিং হয়। এসব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গত বছর আমিরাত একটি নিয়ন্ত্রক সংস্থা গঠন করে। এছাড়া, গত মাসে আরেক মার্কিন কোম্পানি এমজেএম ক্যাসিনো খোলার জন্য আবেদন করেছে, যা আমিরাত সরকার শিগগিরই অনুমোদন দেবে বলে ধারণা করা হচ্ছে।

২০২২ সালে সংযুক্ত আরব আমিরাত পর্যটন খাতকে শক্তিশালী করতে একটি মহাপরিকল্পনা গ্রহণ করে। এই পরিকল্পনার আওতায় ২০২২ থেকে ২০৩১ সাল পর্যন্ত ২ হাজার ৭২০ কোটি ডলার বিনিয়োগ এবং ৪ কোটি পর্যটককে স্বাগত জানানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102