সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

সারাদেশে সহযোগী অধ্যাপক হলেন ১১৮ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৮৬ এই পর্যন্ত দেখেছেন

দেশের বিভিন্ন মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালে কর্মরত ১১৮ চিকিৎসককে সহযোগী অধ্যাপক হিসাবে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত এসব কর্মকর্তাকে জাতীয় বেতনস্কেল ২০১৫ এর চতুর্থ গ্রেডে ৫০ হাজার টাকা থেকে ৭১ হাজার ২০০ টাকা বেতনক্রমে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো। এ ছাড়া পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।’

এতে আরও বলা হয়, ‘পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদেরকে আগামী ১২ অক্টেবরের মধ্যে তাদের যোগদানপত্র স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখার ইমেইলে (per1hsd.gov.bd) প্রেরণ করতে হবে। লিয়েন অথবা প্রেষণ অথবা শিক্ষা ছুটি ভোগরত কর্মকর্তাদের ক্ষেত্রে যোগদানের পর পদোন্নতির পদায়ন কার্যকর হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102