মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

নবীগঞ্জে পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে নিহত ১

এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৪২ এই পর্যন্ত দেখেছেন
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোখলেছ মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় পিকআপ ভ্যান চালক আহত হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোখলেছ মিয়া (৩৫) নেত্রকোনা জেলার বাসিন্দা ও পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন।
পুলিশ জানায়- সিলেট থেকে ঢাকাগামী একটি বালু বুঝাই ট্রাক উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও নামকস্থানে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যানের যাত্রী মোখলেছ মিয়া (৩৫) নিহত হন।  এ ঘটনায় পিকআপ ভ্যান চালক গুরুতর আহত হয়।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ও মুমূর্ষু অবস্থায় আহত পিকআপ ভ্যান চালককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102