সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

এবার ভারতে নয়, আমিরাতে দেখা গেল শামীম ওসমানকে

প্রবাস ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১২৮ এই পর্যন্ত দেখেছেন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। শেখ হাসিনার পদত্যাগের পরপরই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপিসহ দলটির অনেক নেতাকর্মী গা ঢাকা দেন এবং সুযোগ বুঝে অনেকেই বিভিন্ন দেশে পালিয়ে যান।

এর মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও। তিনিও দেশ ছেড়ে পালিয়েছেন। সম্প্রতি তার এক ছবি ভাইরাল হয়, সেই ছবিতে শামীম ওসমানকে ভারতের নিজাম উদ্দিন আউলিয়ার দরগাতে দেখা যায়। সেই ছবি নিয়ে ধুয়াশা তৈরি হলেও এবার তাকে সংযুক্ত আরব আমিরাতে দেখা গেছে।

গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে শামীম ওসমানকে ঘুরতে দেখেন বাংলাদেশি প্রবাসীরা। এ সময় তার সঙ্গে বোরকা পরিহিত দুজন নারীকেও দেখা যায়। তাদের তিনজনের হাতেই লাল সুতা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, সম্প্রতি ভারতে নিজাম উদ্দিন আউলিয়ার দরগাতে এই সুতা বেঁধেছেন তারা।

প্রত্যক্ষদর্শী প্রবাসীরা জানান, আইফোন ১৬ প্রো ম্যাক্স হাতে শামীম ওসমান একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানে যান। এ সময় তিনি শপিং সেন্টারটিতে থাকা বাংলাদেশিদের ছবি তুলতে বারণ করেন।

জানা যায়, এর আগে সম্প্রতি দিল্লিতে নিজাম উদ্দিন আউলিয়ার দরগায় দেখা যায় শামীম ওসমানকে। সরকার পতনের পর শামীম ওসমান দালালদের সহায়তায় ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের এই নেতা। সেখান থেকেই সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দেন তিনি।

উল্লেখ, শামীম ওসমান ও তার ভাই একেএম সেলিম ওসমানের দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে যাতায়াত রয়েছে। ধারণা করা হয়, দেশটির আজমান প্রদেশে তাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে। ২০১৭ সালে আমিরাতে আজমান প্রবাসী ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু হাইস্কুল প্রতিষ্ঠার জন্য এক লাখ দিহরাম অনুদানের ঘোষণা দিলে আলোচনায় আসেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102