মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

যুক্তরাজ্যে

জাঁকজমক পুর্ণ ভাবে ইউকে বিডি টিভির চতুর্থ বার্ষিকী উদযাপিত

জেসমিন মনসুর
  • খবর আপডেট সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৩০০ এই পর্যন্ত দেখেছেন

জাঁকজমক পুর্ণ ভাবে বৃটেনের কমিউনিটির নানা শ্রেণি পেশার বিশিষ্টজনদের উপস্থিতিতে বিপুল উৎসাহ উদ্দীপনায়  ও আনন্দঘন পরিবেশে  লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে উদযাপিত করা হয়েছে অনলাইন টিভি চ্যানেল ইউকে বিডি টিভির চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী।

ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি নেতা ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর ইন্জিনিয়ার খায়রুল আলম (লিংকন) এর  পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউহ্যাম কাউন্সিলের চেয়ার কাউন্সিলর রহিমা রহমান, লন্ডন বরো অফ বার্কিং এন্ড ডেগেনহ্যাম কাউন্সিলের মেয়র কাউন্সিলার মঈন কাদরি, কেমডেন কাউন্সিলের মেয়র সামাতা খাতুন ও হারো কাউন্সিলের মেয়র কাউন্সিলার সেলিম চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত ও কেক কেটে অনুষ্ঠানের ঊদ্ভোধন করেন টিভি পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  মুক্তিযোদ্ধা এম এ মান্নান, মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, রাজনীতিবিদ আব্দুল আহাদ চৌধুরী, বিশিষ্ট ব্যাবসায়ী ও ইউকে বিডি টিভির উপদেষ্ঠা সাইদুর রহমান রেনু, বিশিষ্ট ব্যাবসায়ী ও ইউকে বিডি টিভির উপদেষ্ঠা মাসুদ আহমেদ, সাবেক স্পীকার আহবাব হোসেন,  সাবেক মেয়র জুছনা ইসলাম, কাউন্সিলার  মুজিবুর রহমান জসিম, কাউন্সিলার সাম ইসলাম, কাউন্সিলার আবু তালহা চৌধুরী,  জেসমিন চৌধুরী,  ইউকে রিপোর্টাস ইউনিটির সভাপতি আনসার আহমেদ উল্লাহ, সাবেক সভাপতি সায়েদুর রহমান, মানবাধিকার কর্মী জামাল আহমেদ খান, কবি ও সাংবাদিক আজিজুল আম্বিয়া। ইউকে বিডি টিভি পরিবারের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন টিভির ভাইস প্রেসিডেন্ট শেখ নুরুল ইসলাম, ফাইন্যান্স ডাইরেক্টর শাহ শাফি কাদির, ডাইরেক্টর  আব্দুর রুউফ তালুকদার ও আব্দুল মালিক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত সাংবাদিক কামরুল আই রাসেল, সৈয়দ সায়েম করিম, মোস্তফা কামাল মিলন,  হারুনুর রশিদ, সত্যব্রত দাশ স্বপন,  কবি মুজিবুল হক মনি, হেনা বেগম, সাংবাদিক ড. আনিছুর রহমান, সাংবাদিক শাহ বেলাল আহমেদ,  এম আলিম উজ্জামান, সাংবাদিক মুহিব চৌধুরী ও আব্দুল বাসির সহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ।

ইউকে বিডি টিভির কালচারাল প্রোগ্রাম কো অর্ডিনেটর হেলেন ইসলাম এর পরিচালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত সংগীত শিল্পী পাপ্পু আহমদ, সৈয়দ সুহেল ইসলাম, ইফাত আরা খানম, অসিত রায়, ইভা আহমেদ, মতিউর রহমান তাঁজ, সহ অন্যান্য শিল্পী বৃন্দ, গান গেয়ে হল-ভর্তি দর্শকদের মাতিয়ে তুলেন। এছাড়া ও নৃত্য পরিবেশন করেন সুমা গঙ্গা।

অনুষ্ঠানে ইউকে বিডি টিভির পক্ষ থেকে সংগীত শিল্পী পাপ্পু আহমেদকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে অঙ্গীকারবদ্ধ থেকে বাংলাদেশের সঠিক ইতিহাস ঐতিহ্য ও সম্ভাবনাময় ইতিবাচক দিক তুলে ধরার লক্ষ্যে এবং সুস্থ সংস্কৃতি বিকাশের প্রত্যয়ে ও কমিউনিটির বিভিন্ন দিক তুলে ধরার মাধ্যমে ইউকে বিডি বাংলাদেশকে তুলে ধরছে বিশ্বময় বলে উল্লেখ করে ইউকে বিডি টিভির চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর সম্মানিত অতিথিবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিলেতে বেড়ে ওটা নব প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত করা ও তাদের কৃতিত্ব তুলে ধরতে ইউকে বিডি টিভি আগামীতেও আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে দৃঢ়তার সাথে উল্লেখ করে ইউকে বিডি টিভির আগামী দিনের অগ্রযাত্রায় ও পথ চলায় সবার সহযোগিতা কামনা করেন।

আমন্ত্রিত অতিথি বক্তাগণ অনলাইন ইউকে বিডি  টিভির বিগত দিনের কর্মকান্ডের ভূয়শী প্রশংসা করা সহ অতীতের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ ও বৃটেনের কমিউনিটির কল্যাণে আগামী দিনেও আরো জোড়ালো ভুমিকা রাখার আহ্বান জানান।।

উল্লেখ্য যে, ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে ইউকে বিডি টিভির যাত্রা শুরু হয়েছিলো। প্রতিবছরের মতো এবারও ইউকে বিডি টিভির  জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন বাংলাদেশ ও প্রবাসের বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশিষ্ট কবি, বুদ্ধিজীবী, শিল্পী, লেখক, সাংবাদিক, চিকিৎসক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি পেশার বিশিষ্টজনেরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102