রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

৩০ সেপ্টেম্বর থেকে ছাতকে স্মার্ট পরিচয় বিতরণ শুরু

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৩ এই পর্যন্ত দেখেছেন
ছাতক উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রম শুরু করা হবে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে। এ তথ্যটি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার সুব্রত দাস।
ছাতক পৌরসভাঃ বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৩০ সেপ্টেম্বর বাগবাড়ি, গনক্ষাই, কুমনা ভাসখালা, বাজনা মহল, শ্যামপাড়ার বাসিন্দাদের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হবে।একই স্থান থেকে ১লা অক্টোবর
 পেপার মিল, লেবারপাড়া, দক্ষিণ বাগবাড়ি, দক্ষিণ নিজগাঁও, পুর্ব কামারগাঁও এবং ০২ অক্টোবর মন্ডলীভোগ, ছাতক বাজার ০৩ অক্টোবর চরেরবন্দ, মোগলপাড়া, তাতিকোনা, বৌলা, এবং ০৯ অক্টোবর উত্তর সুরমা আজমত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে সিমেন্ট ফ্যাক্টরি আংশিক, ফকির টিলা, ঠেংগারগাঁও, পুর্ব নোয়ারাই, পশ্চিম নোয়ারাই এলাকার স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হবে।
১০ অক্টোবর উত্তর সুরমা আজমত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে  নোয়ারাই ইসলামপুর, সিমেন্ট ফ্যাক্টরি আংশিক এলাকা সহ নোয়ারাই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ হবে। উত্তর খুরমা ইউনিয়নঃ ২০ অক্টোবর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে মৈশাপুর, চাড়াল কোনা, সেওতের পাড়া, হলিয়ারগাঁও, ইসলাম পুর, নানশ্রী, নাদামপুর রসুলপুর, একলিম নগর, কাঞ্চনপুর, গৌরীপুর, নানশ্রীচক, সউলা, রাজার গাওঁ গ্রামের বাসিন্দাদের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হবে। ২১ অক্টোবর আলহাজ্ব আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে উত্তর খুরমা ইউনিয়নের তেরাপুর, মোহনপুর, আলমপুর, মানজিহারা, ঘিলাছড়া, হামিদপুর, তকিরাই, দাহারগাঁও, নয়া মৈশাপুর, নোয়াগাঁও গ্রামের বাসিন্দাদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। সংযুক্ত থাকবে ২ নং ওয়ার্ড গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন।
২৪ অক্টোবর চরমহল্লা ইউনিয়নের শেওতরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল, গাবুরগাঁও, ছোট বিহাই, বড় বিহাই, জামিরখাই, ফুরকাননগর, লক্ষিপাশা, গদারমহল, রুক্কা, ঘটপার, চলিতারবাক গ্রামের লোকজনের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হবে। এ কেন্দ্রে ওই দিন সংযুক্ত থাকবে চরমহল্লা ইউনিয়নের ১ নং ওয়ার্ড।নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102