সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

চালকের আসনে চড়ে দ্বিতীয় দিন শেষ করলো ভারত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩০ এই পর্যন্ত দেখেছেন

চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশ থেকে ২২৭ রানে এগিয়ে ছিল ভারত। তাদের সামনে সফরকারীদের ফলো-অন করানোর সুযোগ ছিল। তবে তা না করে, লিড বাড়াতে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে টিম ইন্ডিয়া। পুঁজি শক্ত করার মিশনে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খায় স্বাগতিকরা। শেষমেশ ৩০৮ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে ম্যান ইন ব্লু’রা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) শেষ বেলায় প্রথম ইনিংসে ২২৭ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসের শুরুতেই ধাক্কা খায় ভারত। দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারেই সাফল্যের দেখা পান তাসকিন আহমেদ। অধিনায়ক রোহিতকে তৃতীয় স্লিপে জাকিরের ক্যাচে পরিণত করেন এই পেসার। ফেরার আগে ৭ বলে ৫ রান করেন এই ওপেনার।

চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে রোহিত দুই অঙ্কের কোটা পেরোনোর আগে ফিরলেও অন্যপ্রান্তে ফিফটি তুলে নেন জয়সওয়াল। এবার দ্বিতীয় ইনিংসে রোহিতের মতো এই ওপেনারও অল্প রানেই প্যাভিলিয়নে ফেরেন। প্রথম ইনিংসের মতো নাহিদের বলেই কাটা পড়েন তিনি। নাহিদের বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১০ রানে ফেরেন এই ওপেনার।

এরপর দেখেশুনে খেলে দ্বিতীয় দিন শেষ করার চেষ্টায় ছিলেন শুভমান গিল ও বিরাট কোহলি। তবে দিনের ৭ ওভার বাকি থাকতে কোহলিকে প্যাভিলিয়নের পথ দেখান মিরাজ। তার লেফট আর্ম স্পিনে এলবিডব্লিউ’র ফাঁদে পড়ে ৩৭ বলে ১৭ রানে ফেরেন কিং কোহলি। শেষ বেলায় আর কোনো বিপদ না হতে দিয়ে দিনের খেলা শেষ করেন গিল ও পান্ত।

দ্বিতীয় ইনিংসে ২৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৮১ রান। ক্রিজে আছেন গিল (৩৩*) ও ঋষভ পান্ত (১২*)। ৩০৮ রানের লিড নিয়ে তৃতীয় দিন শুরু করবে স্বাগতিক দল।

এর আগে, এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শুরুর বিপর্যয় সামলে অশ্বিন-জাদেজার দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৩৭৬ রানে থামে টিম ইন্ডিয়া। জবাবে ফলো-অন এড়াতে পারেনি বাংলাদেশ। ম্যান ইন ব্লু’দের আগুন ঝরা বোলিংয়ে ১৪৯ রানে গুটিয়ে যায় টাইগাররা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102