মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

আসছে ‘মায়া’, পরী আউট সারিকা ইন (ভিডিও)

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১২ এই পর্যন্ত দেখেছেন

গত বছর খবর এসেছিল ‘মায়া’ নামের একটি ওয়েব সিনেমা বানাচ্ছেন রায়হান রাফী। এতে নামভূমিকায় থাকছেন পরীমণি। তবে পাল্টে গেছে হিসাব-নিকাশ। ‘মায়া’ আসছে ঠিকই। থাকছেন না পরীমণি। তার স্থলাভিষিক্ত হয়েছেন সারিকা সাবরিন। তার বিপরীতে আছেন মামনুন ইমন। এই সিনেমার মাধ্যমে ওটিটিতে নাম লিখিয়েছেন ইমন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) মুক্তি ওটিটি মাধ্যম বিঞ্জে মুক্তি পাবে মায়া। বুধবার (১৮ সেপ্টেম্বর) প্রকাশ পেয়েছে এর টিজার। ৪০ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে হঠাৎ নিখোঁজ হওয়া স্বামীকে খুঁজে বেড়াচ্ছে সারিকা। স্বামীর সন্ধান পেতে থানায় যায় সে।

পুলিশ কর্মকর্তা তাকে পাল্টা প্রশ্ন করে, কেন তার স্বামী নিখোঁজ হলো। একটি দৃশ্যে দেখা যায়, ইমনকে জোর করে তোলা হচ্ছে পুলিশ ভ্যানে। স্বামী ছাড়া নারীদের যে ধরনের সমস্যার মুখে পড়তে হয়, তা-ই ফুটে উঠেছে টিজারে।

এ প্রসঙ্গে সারিকা বলেন, ‘মায়া’ নির্মিত হয়েছে একটি পরিবারের টানাপোড়েনের গল্প নিয়ে। এতে আমার চরিত্রের নাম মায়া। এমন একটি চরিত্র মায়া, যার সঙ্গে প্রতিটি মেয়ে নিজের মিল খুঁজে পাবে। পর্দায় দর্শক যেন আমাকে দেখে সারিকা নয়, মায়া মনে করে—সেই চেষ্টা করেছি। শুটিং শুরুর আগে এক মাস রিহার্সাল করেছি। চরিত্রটি আয়ত্তে আনার জন্য সর্বোচ্চ পরিশ্রম করেছি। শুধু আমি নই, দর্শকদের একটি ভালো কাজ উপহার দেওয়ার জন্য পরিচালক থেকে শুরু করে ইউনিটের সবাই অনেক কষ্ট করেছেন।

ইমন বলেন, কয়েক বছর ধরেই অনেকে আমার কাছে জানতে চাইছিলেন, কবে আমাকে ওটিটিতে দেখা যাবে। আমি চেয়েছি ওটিটিতে যখন কাজ করব, সেটা যেন স্পেশাল কিছু হয়। নিজের চাওয়া অনুযায়ী ওটিটিতে যাত্রা শুরু করতে পেরে ভালো লাগছে। মায়ার গল্প দর্শকের মনে দাগ কাটবে। কিছু গল্প থাকে যেখানে কাজ করার স্বপ্ন থাকে অভিনয়শিল্পীদের। মায়ার গল্পটি আমার কাছে তেমন। আশা করছি, এই সিনেমায় আমাকে ভিন্নভাবে দেখবে দর্শক।

রাফী বলেন, আমি যে রকম গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি, মায়া সিনেমাটিও তেমন। পরিবার ও সম্পর্কের গল্প। সিনেমাটি দেখার পর দর্শক এক মায়ায় জড়িয়ে যাবেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102