সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ফ্লাইটে হংকং যাওয়ার পথে বাংলাদেশির মৃত্যু

কূটনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৯ এই পর্যন্ত দেখেছেন

রাজধানী ঢাকা থেকে হংকং যাওয়ার পথে ফ্লাইটের ভেতরে এক বাংলাদেশি যাত্রীর মৃত্যু হয়েছে। ফ্লাইট মাঝ আকাশে থাকা অবস্থায় ৪৭ বছর বয়সী ওই যাত্রী আকস্মিকভাবে অজ্ঞান হয়ে যান। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।  হংকংগামী ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। খবর: সাউথ চায়না মর্নিং পোস্টের।

হংকং পুলিশ বলেছে, তারা বুধবার সকাল ৮টার কিছুক্ষণ পরে খবর পান। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, লোকটি ঢাকা থেকে আসা ফ্লাইট সিএক্স৬৬২-এ  অজ্ঞান হয়ে যান। কর্মকর্তারা ঘটনাস্থলেই লোকটিকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটি ঢাকা থেকে স্থানীয় সময় দুপুর ২টায় ছেড়ে বুধবার সকাল ৭টা ৪৯ মিনিটে হংকং পৌঁছায়। ক্যাথে প্যাসিফিক পরে নিশ্চিত করেছে ঢাকা-হংকং ফ্লাইটে প্রি-ল্যান্ডিং চেকের সময় যাত্রীকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102