সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৪ এই পর্যন্ত দেখেছেন

সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গেয়েন্দা শাখা (ডিবি)। রবিবার (১৫ সেপ্টম্বর) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক ভোরের কাগজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

ডিবির মুখ্য এ কর্মকর্তা বলেন, যাত্রাবাড়ী থানায় হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন ডিবি হেফাজতে রয়েছে তিনি। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হবে।

হবিগঞ্জ-৪ আসন থেকে গত নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হওয়া মাহবুব আলীকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট ও মাধবপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে ৩ লাখ ৮ হাজার ৭২৭ ভোট পেয়ে বিজয়ী হন মাহবুব আলী। তিনি সিলেটের সংসদীয় আসনগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হওয়া সংসদ সদস্য।

বাংলাদেশ সুপ্রিমকোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী মাহবুব আলী ১৯৬১ সালের ১৭ জুলাই তৎকালীন সিলেট জেলার হবিগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বাবা সাবেক এমপি প্রয়াত মাওলানা আসাদ আলী ও মা হুছনে আরা বেগম। মাহবুব আলীর বাবা মাওলানা আসাদ আলী ছিলেন হবিগঞ্জ-৪ আসনের প্রথম এমপি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102