সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

মাঠের বাইরের জগতে রোনালদোর বিশ্বরেকর্ড

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৪ এই পর্যন্ত দেখেছেন

বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ১ বিলিয়ন বা ১০০ কোটি অনুসারীর মাইলফলক স্পর্শ করেছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো নিজেই এমন খবর জানিয়েছেন। ইংরেজিতে ১বি আকৃতির মধ্যে ছোট-ছোট করে নিজের ক্যারিয়ারের সেরা মুহূর্তের ছবি বসিয়েছেন তিনি। শিরোনামে রোনালদো লেখেন, ১ বিলিয়ন স্বপ্ন, একটি যাত্রা।

বার্তায় ৩৯ বছর বয়সী রোনালদো লেখেন, ‘আমরা ইতিহাস সৃষ্টি করেছি। ১ বিলিয়ন (১০০ কোটি) অনুসারী! এটি শুধু একটি সংখ্যার চেয়ে বেশি। এটি আমাদের ভাগাভাগি করে নেওয়া আবেগ, উদ্যম, খেলার প্রতি ভালোবাসা এবং এর বাইরেও আরও অনেক কিছুর প্রমাণ।’

তিনি আরও লেখেন, ‘মাদেইরার রাস্তা থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ পর্যন্ত, আমি সব সময় আমার পরিবার এবং আপনাদের জন্য খেলেছি এবং এখন আমরা ১০০ কোটি মানুষ একত্রিত হয়েছি। আমার এ যাত্রায় প্রতিটি পদক্ষেপ, সব উত্থান-পতনে আপনারা আমার সঙ্গী হয়েছেন। এই যাত্রায় আমরা দেখিয়েছি যে আমরা যা অর্জন করতে পারি সেটির কোনো সীমা নেই। আমার ওপর বিশ্বাস রাখার জন্য, সমর্থনের জন্য এবং আমার জীবনের অংশ হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এখনও সেরাটা আসতে বাকি। আমরা একসঙ্গে এগিয়ে যাবো, জিতবো এবং ইতিহাস সৃষ্টি করতে থাকবো।’

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ৬টি প্ল্যাটফর্ম ব্যবহার করছেন রোনালদো। ইনস্টাগ্রামে ৬৩ কোটি ৯০ লাখ, ফেসবুকে ১৭ কোটি ৫ লাখ, এক্স (সাবেক টুইটার) ১১ কোটি ৩০ লাখ, ইউটিউবে ৬ কোটি ৬ লাখ, কোয়াইশুতে ৯৪ লাখ এবং ওয়েইবোতে ৭৫ লাখ অনুসারী রোনালদোর।

তিন সপ্তাহ আগে নিজের ইউটিউব চ্যানেল প্রকাশ করেন রোনালদো। ইতোমধ্যে তার সাবস্ক্রাইবার ৬ কোটির বেশি হয়ে গেছে।

বিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যম বিবেচনায় সবচেয়ে বেশি অনুসারীর মধ্যে দীর্ঘদিন ধরেই শীর্ষস্থানে রোনালদো। ১০০ কোটির মাইলফলক স্পর্শ করে নিজের জায়গাকে আরও শক্ত করলেন তিনি। এই তালিকায় ৭০ কোটি ৮২ লাখ অনুসারী নিয়ে দ্বিতীয়স্থানে আছেন যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী সেলেনা গোমেজ। তৃতীয়স্থানে কানাডার সংগীতশিল্পী জাস্টিন বিবার। তার অনুসারী ৬০ কোটি।

 

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102