রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

কিছু শিল্পীর মুখোশ উন্মোচন হয়েছে সাদিয়া আয়মান

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪১ এই পর্যন্ত দেখেছেন

গণআন্দোলন চলাকালে শোবিজ ইন্ডাস্ট্রির কাজও বন্ধ ছিল। এরপর গত ৫ আগস্ট সরকার পতন ও ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। তারই ধারাবাহিকতায় বর্তমানে পুরনো চেহারায় ফিরেছে ইন্ডাস্ট্রি।

এ অবস্থায় অন্যান্য শিল্পীদের মতো শুটিংয়ে ফিরেছেন সাদিয়া আয়মানও। সম্প্রতি শেষ করেছেন ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘পুতুল পুতুল খেলা’ নাটকের কাজ।

তিনি বলেন, আন্দোলন ও বন্যায় দেশের পরিস্থিতি ভালো ছিল না। সে কারণে কাজ করা হয়নি। সম্প্রতি ফাহমি ভাইয়ের একটি নাটকের কাজ শেষ করলাম। কাজটি করে বেশ ভালো লেগেছে। আশা রাখি দর্শকদের ভালো লাগবে।

এদিকে ছাত্র আন্দোলনের পক্ষে বেশ সরব থাকায় কম ধকল পোহাতে হয়নি সাদিয়া আয়মানকে। সে সময়ের কথা স্মরণ করে অভিনেত্রী বলেন, ওই সময় লেখালেখি করার কারণে আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কী, আমি কে, এসব জানতে চাওয়া হয়েছে। মহান আল্লাহর কাছে শুকরিয়া যে, সেই সরকারের পতন হয়েছে। তা না হলে আমিসহ আরও অনেককেই ওরা বিপদে ফেলত। মানুষ তাদের চিনতে পেরেছে। কিছু শিল্পীর মুখোশ উন্মোচন হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102