সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

আন্দোলনকারী শনাক্তে পঙ্গু হাসপাতালে কাপড় খুলে চেক করা হয়

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ এই পর্যন্ত দেখেছেন

কোটাবিরোধী আন্দোলনে গত ১৮ জুলাই রাজধানীর সায়েন্সল্যাবে গুরুত্বর আহত হন ঢাকা কলেজ থেকে অনার্স-মাস্টার্স পাস করা আহমেদ জীবন। বেসরকারি টিভি স্টেশন চ্যানেল টোয়েন্টিফোরে প্রকাশিত এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে আহত হওয়ার পর কিভাবে তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা নিতে গিয়ে কোন পরিস্থিতিতে তিনি পড়েছিলেন।

ওই প্রতিবেদনে দেখানো হয়েছে মেরুদণ্ডে আঘাত পাওয়া আহমেদ জীবনের জীবন কাটছে এখন বিছানায় শুয়ে। এভাবে আরো সাত মাস কাটাতে হবে তাকে। তারপরও স্বাভাবিক জীবনে ফিরবেন কি না তা নিয়ে আশঙ্কা রয়েছে।

আহমেদ জীবন বলেন, ধাওয়া-পাল্টা ধাওয়ার মাঝে কিছু জুনিয়র যারা ছিল। তাদের সেভ করতে গিয়ে আমি পড়ে যাই। পড়ে যাওয়ার পরে পুলিশ-ছাত্রলীগ- যুবলীগ লাথি মারতে থাকে। মাথা সেভ করতে গেলে তখন আমার পিঠে অনেক জোড়ে আঘাত করা হয়। এমআরআই রিপোর্টে বুঝতে পারি মেরুদণ্ডের একটি হাড় ভেঙে গেছে।

১৮ জুলাই আহত হওয়ার পর পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছিলেন জীবন। সেখানে গ্রেপ্তার এড়াতে গোপন রাখতে হয় আহত হওয়ার কারণ।

তিনি বলেন, ওখানে বলেছি বাসায় লাইট ছিল না, সিঁড়ি দিয়ে তাড়াহুড়া করে নামতে গিয়ে পড়ে গিয়েছি। ওখান থেকে যখন বের হবো তখন তারা আমাকে বের হতেও দিতে চাচ্ছিল না। কোথায় আহত হয়েছি, কেন আহত হয়েছি।

তিনি আরো বলেন, আমার কাপড় খুলে চেক করা হয় শরীরে কোথাও গুরুতর আঘাত আছে কি না। পুলিশের আঘাতের চিহ্ন আছে কি না। গুলিবিদ্ধ কি না। এরকম হলে তারা আমাকে রিলিজ দেবে না প্রশাসনের অনুমতি ছাড়া।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102