সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

আলোক স্বল্পতায় বন্ধ পিন্ডি টেস্ট

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৮ এই পর্যন্ত দেখেছেন

রাওয়ালপিণ্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে এবার আলোর স্বল্পতা দেখা দিয়েছে। এজন্য খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মাঠে থাকা দুই আম্পায়ার মাইকেল গফ ও রিচার্ড কেটলবরো।

সোমবার (২ সেপ্টেম্বর) যখন খেলা বন্ধ হয়, তখন কোনো উইকেটে না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪২ রান। ২৩ বলে ৩১ রানে অপরাজিত জাকির। অন্যপ্রান্তে ১৯ বলে ৯ রানে অপরাজিত সাদমান।  জয়ের জন্য বাংলাদেশের আরও ১৪৩ রান দরকার ।

পিন্ডিতে ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ। আক্রমণাত্মক মেজাজেই খেলেন ওপেনার জাকির হাসান। এতে প্রথম ৬ ওভারে ৩৭ রান তুলে চা বিরতিতে যায় টাইগাররা।

তবে চা বিরতি শেষে এক ওভারের পরই খেলা বন্ধ হয়ে যায়। আকাশে ঘনকালো মেঘ, স্টেডিয়ামের সবকটি ফ্লাডলাইটও জ্বালানো হয়। কিন্তু ম্যাচ–উপযোগী আলো নেই বলে খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। এর মধ্যেই পিচ ঢেকে দেন মাঠকর্মীরা। কেননা, যেকোনো মুহূর্তেই বেরসিক বৃষ্টির সম্ভাবনা।

এর আগে, ৬ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শুরু করেন সাইম আইয়ুব। অন্যপ্রান্তে তার সঙ্গে যোগ দেন শান মাসুদ। তবে তাদের জুটি বেশি দূর এগোয়নি। দলীয় ৪৫ রানে সাইমকে ফিরিয়ে এই জুটি ভাঙেন তাসকিন আহমেদ। ৩৫ বলে ২০ রান করে এই ওপেনার ফিরলে ভাঙে তাদের ৩৮ রানের জুটি।

এরপর দ্য গ্রিন ম্যান শিবিরে জোড়া আঘাত হানেন নাহিদ রানা। ৩৪ বলে ২৮ রানে শান মাসুদ এবং ১৮ বলে ১১ রান করা বাবর আজমকে প্যাভিলিয়নের পথ দেখান এই পেসার।

জোড়া উইকেট হারানোর পর বেশ চাপে পড়ে স্বাগতিকরা। সেই চাপ সামাল দেওয়ার আগেই ফের আঘাত হানেন নাহিদ। দলীয় ৮১ রানে ১০ বলে ২ রান করা শাকিলকে সাজঘরে ফেরান এই পেসার।

এরপর সালমান আলি আঘাকে দলীয় বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা চালান মোহাম্মদ রিজওয়ান। মধ্যাহ্নভোজের পরও পাকিস্তানকে টেনে নিচ্ছিলেন রিজওয়ান। এতে টাইগারদের ওপর দ্য গ্রিন ম্যানদের লিডও ভারী হচ্ছিল। তবে বাংলাদেশের পথের কাঁটাকে প্যাভিলিয়নে ফেরান হাসান। ফিফটির দ্বারপ্রান্তে থাকা (৭৩ বলে ৪৩) উইকেটকিপার এই ব্যাটারকে লিটনের ক্যাচে পরিণত করেন।

পরের বলে রানের খাতা খোলার আগেই মোহাম্মদ আলিকে শান্তর তালুবন্দী করেন টাইগার এই পেসার। সাকিবের পর ফের আক্রমণে এসেও হ্যাটট্রিক পাননি ডানহাতি এই পেসার।

এরপর আবরারকে সাজঘরে ফেরান নাহিদ রানা। প্রথম স্লিপে নাজমুলের হাতে ক্যাচ দিয়ে ২ বলে ২ রান করে ফেরেন আবরার।

শেষদিকে মীর হামজাকে (১০ বলে ৪) মিরাজের ক্যাচ বানিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম ফাইফার তুলে নেন হাসান। হাসানের পঞ্চম উইকেটেই দ্য গ্রিন ম্যানদের দ্বিতীয় ইনিংস থেমেছে। ৪৬ দশমিক ৪ ওভারে ১৭২ রান তুলে স্বাগতিক দল।

এর আগে, প্রথম ইনিংসে পাকিস্তানের ২৭৪ রানের জবাবে ২৬২ রান সংগ্রহ করে বাংলাদেশ। লাল-সবুজের হয়ে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি করেন লিটন। এ ছাড়া দ্য গ্রিন ম্যানদের হয়ে ৬ উইকেট নেন খুররম শেহজাদ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102