রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

দ্বিতীয় টেস্টের জন্য ১২ জনের দল পাকিস্তানের

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৯৩ এই পর্যন্ত দেখেছেন

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে পাকিস্তান। তবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া দ্য গ্রিন ম্যানরা। শুক্রবার (৩০ আগস্ট) মুখোমুখি হবে দল দুটি।

এর আগে, ঢাকঢোল পিটিয়ে দুদিন আগে প্রথম টেস্টের একাদশ ঘোষণা করেছিল পাকিস্তান। কিন্তু এবার এতোটা সাহস দেখাল না স্বাগতিকরা। ঘুরে দাঁড়ানোর মিশনে ১২ জনের দল ঘোষণা করেছে দ্য গ্রিন ম্যানরা।

পিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই দল সাজিয়েছিল পাকিস্তান। একই সময়ে দুই স্পিনার আবরার আহমেদ এবং কামরান গুলাম বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে পাকিস্তান শাহিনসের হয়ে ব্যস্ত ছিলেন।  এবার দ্বিতীয় টেস্টের দলে ডাক পেয়েছেন আবরার আহমেদ।

এদিকে প্রথম টেস্ট চলাকালেই বাবা হয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। দ্বিতীয় টেস্টে তার খেলার কথা ছিল না। পরিস্থিতি বিবেচনায় তাকে বাদ দিয়ে দল সাজিয়েছে স্বাগতিকরা।

দ্বিতীয় টেস্টের জন্য পাকিস্তানের স্কোয়াড: আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, খুররাম শেহজাদ, মোহাম্মদ আলী, আবরার আহমেদ, নাসিম শাহ ও মীর হামজা

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102