সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

বৃষ্টি কমার আভাস, বাড়তে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৩৬ এই পর্যন্ত দেখেছেন

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে কমতে পারে বৃষ্টিপাত। তবে টানা দুদিন বৃষ্টির প্রবণতা কম থাকলেও শুক্রবার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে।

বুধবার (২৮ আগস্ট) পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে লঘুচাপের ফলে দেশের চার বন্দরে দেওয়া ৩ নম্বর সতর্কসংকেত উঠিয়ে নিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তবে বাকি বিভাগে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সার্বিকভাবে বৃষ্টিপাত কমেছে। এছাড়া এই সময় দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

বলা হয়েছে, বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়, রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং এছাড়া দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

প্রসঙ্গত, প্রবল বৃষ্টি ও উজানের ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের অন্তত ১১টি জেলা বন্যার কবলে পড়েছে। এতে অর্ধকোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102