সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতকে বাসায় পাওয়া যায়নি: পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১২৩ এই পর্যন্ত দেখেছেন

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেপ্তারের জন্য তার গুলশানের বাসায় অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে গ্রেপ্তারের জন্য তার বাসায় অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। প্রথমে পুলিশের সূত্র আরাফাতের বাসা থেকে তাকে গ্রেপ্তারের খবর জানালেও সন্ধ্যার পর তারা গণমাধ্যমকে জানায়, ওই বাসায় আরাফাতকে পাওয়া যায়নি।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান জানান, তাদের কাছে আপাতত মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেপ্তারের কোনো আনুষ্ঠানিক খবর নেই।

দুই সপ্তাহ আগে মোহাম্মদ এ আরাফাত ও তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে সব ব্যাংককে নির্দেশ দেয় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এক চিঠিতে ব্যাংকগুলোকে এ দুইজনের নামে থাকা ব্যক্তিগত বা ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব ধরনের টাকা তোলা বন্ধ করতে বলা হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এর পরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা গা ঢাকা দেন। এরপর সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের প্রায় সবাই আত্মগোপনে চলে যান। কেউ কেউ আগেই দেশে ছেড়েছেন বলেও খবর আসে।

গত বছরের জুলাইয়ে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ইউটিউবার ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে পরাজিত করে আলোচনায় আসেন আরাফাত। নির্বাচনে অংশ নিয়ে হামলার শিকার হয়েছিলেন হিরো আলম। এ নির্বাচনে ভোটার উপস্থিতিও ছিল অনেক কম। নির্বাচনে আরাফাত ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে জয়লাভ করে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিরো আলম পেয়েছিলেন পাঁচ হাজার ৬০৯ ভোট। এরপর সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন আরাফাত।

 

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102