মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

নোয়াখালীতে ২ দিনে সাপের কামড়ে হাসপাতালে ভর্তি ৩৫

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৪৯ এই পর্যন্ত দেখেছেন

নোয়াখালীতে গত ২ দিনে বন্যা দুর্গত এলাকায় সাপের কামড়ে আহত হয়ে ৩৫জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৪ আগস্ট) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম। তবে তিনি তাৎক্ষণিক এদের নাম-পরিচয় জানাতে পারেননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত আট দিনের টানা বৃষ্টি ও ফেনীর মুহুরি নদীর পানি নোয়াখালীর ৮টি উপজেলায় ঢুকে বন্যার সৃষ্টি হয়েছে। এতে মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট, অফিস-আদালত, হাজার হাজার একর আমন ধানের চারা, গবাদি পশু ও মুরগির খামার, মাছের ঘের পানির নিচে তলিয়ে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে দুর্গত বিভিন্ন এলাকায়। এখনো পানিবন্দি রয়েছে লাখ লাখ মানুষ। ৫০২টি আশ্রয়ণ কেন্দ্রে আশ্রয় নিয়েছেন লক্ষাধিক বানভাসি মানুষ।

এতে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। গত ২ দিনে কবিরহাট ও সুবর্ণচরের প্রত্যন্ত অঞ্চলে সাপের কামড়ে আহত হয়ে ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম আরো বলেন, গত শুক্রবার ৯ জনকে এবং  বৃহস্পতিবার ২৬ জনকে বন্যা কবলিত এলাকায় মাঠে ঘাটে কিংবা বাসাবাড়িতে কাজকর্ম করার সময় সাপ তাদের কামড় দেয়। অতি বৃষ্টি ও বন্যার কারণে এসব সাপ গর্ত থেকে বাহিরে আসছে বলে ধারণা করছে স্থানীয়রা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102