সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

নেপালে সড়ক দুর্ঘটনায় ২৭ ভারতীয় নিহত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১২০ এই পর্যন্ত দেখেছেন

নেপালে সড়ক দুর্ঘটনায় ২৭ জন ভারতীয় নিহত হয়েছে। ভারতীয় পর্যটকদের বহনকারী একটি বাস শুক্রবার নেপালের একটি মহাসড়ক থেকে নদীতে পড়ে যায়। এতে এখন পর্যন্ত ২৭ জন নিহত এবং আরো ১৬ জন আহত হয়েছে। বাসটি পর্যটন নগরী পোখারা থেকে রাজধানী কাঠমাণ্ডুতে যাওয়ার সময় তানাহুন জেলায় স্থানীয় সময় দুপুরের দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর: এএফপি

জেলা কর্মকর্তা জনার্দন গৌতম বলেছেন, ৪৩ জনের মধ্যে মোট ২৭ জন মারা গেছে। দুর্ঘটনার পর যাত্রীদের পানি থেকে উদ্ধার করতে উত্তাল মারস্যংদী নদীতে অভিযান শুরু করেন উদ্ধারকারীরা। ১৬ জন আহত যাত্রীকে সামরিক হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য কাঠমাণ্ডুতে নিয়ে যাওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বাসে আরোহণকারী সবাই ভারতীয় নাগরিক, যারা আগের রাতে পোখারায় ছিল। তারা বাসে করে কাঠমাণ্ডুর দিকে যাচ্ছিল।

গৌতম জানান, মৃতদের মধ্যে ২৬টি মৃতদেহ বর্তমানে একটি স্থানীয় হাসপাতালে রয়েছে এবং সব প্রক্রিয়ার পর পোখরায় পাঠানো হবে। এ ছাড়া ভরতপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। আজ আমরা উদ্ধারকাজে মনোযোগ দিয়েছিলাম। আমরা এখন দুর্ঘটনাটি তদন্ত করব।

 

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102