রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

১১ বিশ্ববিদ্যালয় ও ছয় মেডিকেলসহ ৮ কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৫৯ এই পর্যন্ত দেখেছেন

শিক্ষার্থীদের দাবির মুখে এবং ১৯ শিক্ষার্থী প্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিষিদ্ধের ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরমধ্যে রয়েছে ১১টি সরকারি বিশ্ববিদ্যালয়, ২টি সরকারি কলেজ ও ৬টি সরকারি মেডিকেল কলেজ। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররাজনীতির পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতিও নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার এসব প্রতিষ্ঠান নিজ নিজ ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দেয়। যেসব বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে সেগুলো হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি), টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। এগুলোতে ছাত্ররাজনীতির পাশাপাশি শিক্ষক কর্মচারীদেরও রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।

রাজনীতি নিষিদ্ধ দুটি সাধারণ কলেজ হলো— ইডেন মহিলা কলেজ ও রাজশাহী কলেজ।

রাজনীতি নিষিদ্ধ হওয়া ছয় মেডিকেল কলেজ হলো— ঢাকা মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও কুষ্টিয়া মেডিকেল কলেজ।

এছাড়া আরও অন্তত ছয়টি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধের দাবি উঠেছে জোরালোভাবে। এগুলো হলো-ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও বরিশাল বিশ্ববিদ্যালয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102