সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিকে অপসারন করা হলো

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১১১ এই পর্যন্ত দেখেছেন

দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিদের অপসারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে কমিটির অন্যান্য সদস্য নিজ নিজ পদে বহাল থাকবেন।

এ প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে বিভাগীয় কমিশনার, ডিসি, ইউএনওদের।মঙ্গলবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা সভাপতিদের অপসারণ করা হয়েছে। জেলা পর্যায়ে জেলা প্রশাসন ও জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি, উপজেলা পর্যায়ের উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মহানগর পর্যায়ে বিভাগীয় কমিশনার ও বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। তারা পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে এসব কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪ এর ৬৮ অনুযায়ী এ নির্দেশনা প্রদান করা হলো।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102