রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

মানুষ কি হেঁটে আফগানিস্তানে গেছে, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২০৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ থেকে আফগানিস্তানে এয়ার সার্ভিস বন্ধ রয়েছে। এ অবস্থায় দেশ থেকে কিছু মানুষ আফগানিস্তানে যাওয়ার যে খবর রটেছে তা উড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, আফগানিস্তান আমাদের থেকে এক হাজার কিলোমিটার দূরে। আর সে দেশের সঙ্গে বিমান চলাচলসহ সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। সুতরাং আফগানিস্তানে বাংলাদেশিদের যাওয়ার বিষয়টি অমূলক। এটা বাস্তবসম্মত নয়। এটা আমার মনে হয় যারা বলছেন, যারা সন্দেহ করছেন তাদের সন্দেহটা সঠিক নয়। যেখানে আমাদের এয়ার সার্ভিস বন্ধ, যেখানে আমাদের কোনো যাতায়াতের বাহন নেই, তাহলে কি হেঁটে হেঁটে গেছেন। আমার সেখানেই প্রশ্ন যে যারা বলছেন তারা হয়তো চিন্তা না করেই বাস্তবতার কথা না ভেবেই বলেছেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে মাদক ও নিরাপত্তা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি আরও বলেন, আমরা বলছি আপনারা যেটা মনে করছেন সেখানে আমাদের দেশের মানুষ যারা ইসলামিক মনোভাবের; তারা কখনই জঙ্গিবাদ ও উগ্রবাদ আশ্রয়-প্রশ্রয় দেয়নি, পছন্দও করেনি। কাজেই সেখানে কী হচ্ছে সেটা তাদের নিজস্ব ব্যাপার। আমাদের দেশে কী হবে সেটি নিয়ে আমাদের একটি সরকার আছে, মাননীয় প্রধানমন্ত্রী আছেন তার নির্দেশনায় আমরা কাজ করছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানের তালেবান হামলা নিয়ে সরকার উদ্বিগ্ন নয়, সেটার জেরে বাংলাদেশে জঙ্গি উত্থানের কোনো আশঙ্কাও নেই। এটা বাংলাদেশের গোয়েন্দা বাহিনী কঠোরভাবে নজরদারি করছে।

আফগান শরণার্থীদের আশ্রয় দেয়ার বিষয়ে মন্ত্রী বলেন, আফগান শরণার্থী রয়েছে এক হাজার মাইল দূরে। আমরা তো এমনই রোহিঙ্গা শরণার্থী, পাকিস্তান শরণার্থী নিয়ে আছি। কাজেই আফগান শরণার্থী আমাদের কাছে কোনো প্রসঙ্গ নয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102