রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

আমাকে ‘স্যার’ বলার দরকার নেই: উপদেষ্টা নাহিদ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৯৮ এই পর্যন্ত দেখেছেন

নিজেকে স্যার সম্বোধন করতে নিষেধ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন,  আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমার ছবি যত কম প্রচার করা যায় তত ভালো।

রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমি আপনাদের সরকার হিসেবে এখানে এসেছি। আমি জনগণের পক্ষ থেকে এসেছি। জনগণের দাবি-দাওয়া নিয়ে এসেছি। একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এসেছি। এখন আমি আপনাদের কাছে সেই সহযোগিতাটা কামনা করছি।

তথ্য উপদেষ্টা বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। সামগ্রিকভাবে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের পরিস্থিতি এ মন্ত্রণালয়ের ওপর নির্ভর করে।

এসময় তিনি সাংবাদিক  সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে কথা বলেন। তিনি বলেন এ হত্যাকাণ্ড নিয়ে প্রহসন করা হয়েছে। এটা নিয়ে মন্ত্রণালয় কাজ করবে।

নাহিদ বলেন, আমরা একটি স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা ভাবছি। সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেই এটি ঠিক করা হবে।তিনি বলেন, যে আইনগুলো গণমাধ্যমের স্বাধীনতার জন্য অন্তরায়, আমরা সেগুলো পুনর্বিবেচনা করবো।

এসময় তিনি গণমাধ্যমের কাছে ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যার প্রকৃত চিত্র প্রকাশ করে তদন্তে সহায়তা করতে আহ্বান জানান ।

নাহিদ আরো বলেন, আমরা সাংবাদিকদের মধ্যে দলাদলি চাই না, মানুষের জন্য নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা হোক। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কথা চিন্তা-ভাবনা করা হচ্ছে। সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে এটি ঠিক করা হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102