সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

শিক্ষার্থীদের গালিগালাজ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ওএসডি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৪৬ এই পর্যন্ত দেখেছেন

বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের গালিগালাজ, প্রকাশ্যে প্যান্টের চেইন খুলে দেখানো এবং অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগে সিরাজগঞ্জের ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আলোচিত তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার রায়কে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে। পাশাপাশি তাকে বরিশাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুলেও (ম্যাটস) সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সহকারী সচিব (পার-২) এমকে হাসান জাহিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিম্নবর্ণিত কর্মকর্তাকে নামের পাশে কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।

গত রবিবার (১১ আগস্ট) ওই হাসপাতালে এসে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে কয়েকজন সেবাপ্রত্যাশী স্থানীয় বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী ও রোগীর স্বজনরা সোমবার দুপুরে হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. রতন কুমারের কাছে মৌখিক অভিযোগ করেন। অভিযোগ শুনেই তেলেবেগুনে জ্বলে উঠেন তিনি। সহকর্মীদের সামনে অভিযোগকারীদের গালিগালাজ ও অশ্লীল আচরণ করতে থাকেন। একপর্যায়ে সহকর্মীদের সামনেই প্যান্টের চেইন খুলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে হম্বিতম্বি করতে থাকেন। তার অশ্লীল আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কর্মকর্তাদের অবহিত করেন।

এ ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম বলেন, আজই তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে জেনারেল ডায়েরি লিপিবদ্ধ করা হচ্ছে। আগামীতে চাকরির বিধিমালা ও শাস্তির ধারা অনুযায়ী বিভাগীয় মামলা রুজু করা হবে। এরপর অন্যান্য ব্যবস্থাও পর্যায়ক্রমে নেয়া হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102