রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

আ,লীগকে পুনর্বাসনের উদ্যোগ নিলে কঠোর পরিণতির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৯২ এই পর্যন্ত দেখেছেন

আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, যেসব উপদেষ্টা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, তাদের অবস্থাও গণভবনের মতো হবে। এছাড়া ১৫ আগস্ট যদি কোনো প্রতিবিপ্লবের চেষ্টা চলে, তা প্রতিহত করারও ঘোষণা দেন তিনি।

সোমবার (১২ আগস্ট) শেখ হাসিনার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য মামলা দায়েরের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেসব গণমাধ্যম খুনিদের পুনর্বাসন করতে চায়, তাদের জনতার কাতারে আসার আহ্বান জানাচ্ছি।

এ সময় সমন্বয়ক সারজিস আলম বলেন, ৫ আগস্ট আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতা যারা ক্ষুণ্ন করতে চান, তাদের পরিকল্পনা নস্যাৎ করা হবে।

এরআগে, সোমবার সিএমএইচ হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব) সাখাওয়াত হোসেন। এ সময় তিনি আওয়ামী লীগ অনেক বড় দল উল্লেখ করে বলেন, দলটির প্রতি আমার শ্রদ্ধা আছে। এক সময় বাঙালিদের ভরসার জায়গা ছিল, এটা জাতীয় সম্পদ। এটা বাংলাদেশের সম্পত্তি।

দলটির নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় দলকে নষ্ট করবেন না, নষ্ট করার অধিকার আপনাদের নেই। এমন কিছু করবেন না, যাতে আপনাদের জীবন বিপন্ন হয়। আপনারা দল সংগঠিত করেন, নির্বাচন হলে অংশ নেবেন। মারামারি করে লাভ নেই। আর কোনো মৃত্যু আমরা চাই না। আমরা উসকানি দিলে আপনারা টিকতে পারতেন না।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102