সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

আপিল বিভাগের ৫ বিচারপতির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৩০ এই পর্যন্ত দেখেছেন

প্রধান বিচারপতির পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আরও পাঁচ বিচারক পদত্যাগ করেছেন। তারা হলেন- এম ইনায়েতুর রহিম, আবু জাফর সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন, মো. শাহিনুর ইসলাম ও কাশেফা হোসেন।

শনিবার (১০ আগস্ট) রাতে তাদের পদত্যাগের সিদ্ধান্ত রাষ্ট্রপতি অনুমোদন করেছেন জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের প্রশাসন-১ এর উপসচিব মোহাম্মদ ওসমান হায়দারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পাঁচজন বিচারপতি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান এবং রাষ্ট্রপতি তা গ্রহণ করেছেন।

শেখ হাসিনার সরকারের পতনের পর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ‘সংস্কারের’ যে দাবি উঠেছে, তার ধাক্কায় দেশের সর্বোচ্চ আদালতে এই পরিবর্তন হলো। এর আগে দুপুরে খবর আসে এই পাঁচ বিচারপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগ ও নতুন প্রধান বিচারপতি নিয়োগের দাবিতে শনিবার সকাল থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ দেখান আন্দোলনকারী ছাত্র-জনতা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102