সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

অন্তর্বর্তীকালীন সরকার: শপথের জন্য প্রস্তুত বঙ্গভবন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১১১ এই পর্যন্ত দেখেছেন

বঙ্গভবনের দরবার হল অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হয়েছে। প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠিত হবে। প্রায় ৪০০ অতিথির জন্য দরবার হলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, ‘রাত সাড়ে ৮টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বাক্য পাঠ করাবেন।’

এ বিষয়ে তিনি বলেন, প্রায় ৪০০ অতিথির জন্য দরবার হলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজনীতিক, শিক্ষাবিদ, কূটনীতিকসহ সরকারি ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেবেন।

অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা কত হবে ১৭। যারা একই অনুষ্ঠানে শপথগ্রহণ করবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের নাম প্রকাশ করা হয়েছে। রাজনীতিক, শিক্ষাবিদ, কূটনীতিকসহ সরকারি ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেবেন।

নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ফ্রান্সের প্যারিস থেকে এদিন দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছান।

এরপর ঢাকা ক্যান্টনমেন্ট হয়ে গুলশানের বাসায় ওঠেন ড. ইউনূস, যেখানে সার্বিক নিরাপত্তার দায়িত্বে পিজিআর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এখান থেকে বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে রওনা হন তিনি।

জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে এই ভবনেই থাকবেন শান্তিতে নোবেলজয়ী এ অর্থনীতিবিদ। এখান থেকেই কার্যক্রম পরিচালনা করবেন তিনি।

গত সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়ার পর বিক্ষুব্ধ জনতা ব্যাপক ভাঙচুর চালিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনে। এর ফলে এই দুই জায়গায় আপাতত অফিস করা বা বসবাস করার মতো পরিবেশ নেই।

প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন প্রস্তুত করার সঙ্গে যুক্ত একাধিক কর্মকর্তা জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেয়ার পরপরই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন হিসেবে গড়ে তোলার কাজ করছেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা।

উল্লেখ্য, শিক্ষার্থীদের টানা ৩৬ দিনের আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর ৬ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102