রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

‘যোগ্য ছাত্র-জনতা রাষ্ট্রীয় দায়িত্ব নিতে প্রস্তুত হোন’

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১৭৩ এই পর্যন্ত দেখেছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা গণ-আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেছেন। খবরটি প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে শুরু হয় গণ-উল্লাস; সৃষ্টি হয় এক নতুন ইতিহাসের।

ছাত্রদের এ আন্দোলনকে প্রথম থেকেই সমর্থন জানিয়ে এসেছিলেন রুকাইয়া জাহান চমক। সম্প্রতি এ অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাস দিয়েছেন।

নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন চমক

যেখানে তিনি বলেন, ‘আগামী ২ মাসের মধ্যে বাংলাদেশে প্রায় দেড় লক্ষ সরকারি চাকরির পদ খালি হতে যাচ্ছে! যোগ্য সুশিক্ষিত যারা ছাত্র জনতার বিপ্লবে সামিল হয়েছেন, তারা রাষ্ট্রীয় দায়িত্ব কাঁধে নিতে প্রস্তুত হোন।’

ভক্ত-অনুরাগীরা সেই পোস্টে তাদের মতামত জানিয়েছেন। জিহাদুল ইসলাম নামে একজন লিখেছেন, ‘সরকারের এই পদগুলোতে ছাত্র সমাজ আসুক, তাদের হাতেই আগামীর সুন্দর বাংলাদেশ দেখবে, দেশের মানুষ।

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী চমক

রনি নামে আরেকজন লিখেছেন, ‘আপনার জন্য একটা আগে থেকেই বরাদ্দ করে রাখা হবে। আপনি রাজপথের আমাদের ত্যাগী নেত্রী।’ আয়েশা ফাবিয়ার ভাষ্য, ‘ইনশাআল্লাহ, পড়াশোনা আবার শুরু করবো। কারণ এখন জায়গায় জায়গায় দুর্নীতি দমে যাবে।

নতুন পরিচয়ে চমক, নিলেন অভিনব উদ্যোগ

প্রসঙ্গত, চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত ‘বালুখেকো’ খ্যাত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খান গণপিটুনিতে নিহত হয়েছেন। শেখ হাসিনা পদত্যাগ করার পর নিজ এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে এসে জনগণের তোপের মুখে পড়েন তারা।

এরপর সেখানে নিজের পিস্তল থেকে গুলি করে উদ্ধার হয়ে আসতে পারলেও পার্শ্ববর্তী বাগাড়া বাজারে এসে জনতার মুখোমুখি হয়। তারপর সেখানে জনগণের পিটুনিতে নিহত হোন সেলিম খান ও তার ছেলে শান্ত খান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102