সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১৫৮ এই পর্যন্ত দেখেছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে ডাকা সরকারি ছুটিসহ দেশের উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত এলাকা সুরক্ষিত রাখতে টানা দুইদিন বন্ধ ছিল বাংলাবান্ধা স্থলবন্দর।

দুইদিন বন্ধ থাকার বুধবার (৭ আগস্ট) সকালে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে আমদানি- রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এতে গুরুত্বপূর্ণ এ বন্দরটিতে ফিরেছে কর্মচাঞ্চল্য। তবে বন্ধের এ সময়টিতে ইমিগ্রেশনে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

বুধবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য বোঝাই ৯৪টি ট্রাক ভারত ও ভুটানে গেলেও বাংলাদেশে এসেছে ২৭টি ট্রাক। বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ  বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বন্দরটি দিয়ে আবার আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

এর আগে গত সোমবার থেকে মঙ্গলবার (৫-৬ আগস্ট) সরকারি ছুটিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে চলা উদ্ভূত পরিস্থিতির কারণে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102