সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ভারতের মিডিয়ার মিথ্যাচার নিয়ে ক্ষোভ হিন্দু মহাজোটের

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১৭৩ এই পর্যন্ত দেখেছেন

ভারতের মিডিয়ায় বাংলাদেশের হিন্দু সমাজের ওপর হামলা নিয়ে মিথ্যাচার করছে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক।

মঙ্গলবার (০৬ আগস্ট) বাংলা আউটলুককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক বলেন, গতকাল শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সমাজ মনে করেছিল যে তাদের ওপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটবে। কিন্তু গতকাল বিকালে জামায়াত ও বিএনপির নেতারা তাদের সব নেতাকর্মীদের হিন্দুদের বাড়িতে হামলা-লুটপাট যাতে না হয় এবং মন্দিরে যেন পাহারার ব্যবস্থা করা হয় সেই নির্দেশ দেয়। গতকাল থেকে দেখেছি তারা পাহারা দিয়েছেন।

তিনি আরও বলেন, যে কারণে সাধারণভাবে হিন্দুদের ওপর কোনো ধরনের হামলা হয়নি বা কোনো মন্দিরে ভাঙচুর হয়নি৷ কিছু আওয়ামী লীগ হিন্দু নেতা রয়েছেন যারা বিভিন্ন সময়ে লম্ফঝম্প করেছিলেন, তাদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ হয়েছে। একই সাথে মুসলমান আওয়ামী লীগ নেতাদের বাড়িতেও এ ধরনের ঘটনা ঘটেছে। তবে গুটি কয়েক সুযোগ সন্ধানী লোক মন্দিরে হামলা করেছে। সেটা তেমন কোনো বিষয় না।

গোবিন্দ প্রামাণিক বলেন,  কিন্তু ভারতের কিছু গণমাধ্যমে এ বিষয়টি নিয়ে ব্যাপক গুজব ছড়াচ্ছে মিথ্যাচার করছে। নানা উদ্ভট কথা বার্তা বলছে। আজকে দেখলাম শেখ হাসিনাকে নিয়ে কাহিনি তৈরি করেছে। বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙা হয়েছে, সেটা নিয়ে দুঃখের সাগরে ভাসছে।

তিনি আরো বলেন, ভারতে এক সাংবাদিক আমাকে ফোন দিয়েছিলেন জানতে, আমি তাদের বলেছি – শেখ হাসিনাকে নিয়ে যদি আপনাদের এতো কান্না আসে তাহলে তিনি ভারতে গিয়েছেন, শেখ হাসিনাকে আপনাদের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। তিনি ভারতও রক্ষা করতে পারবেন, সেভেন সিস্টারও রক্ষা করতে পারবেন। আপনারা তো প্রতিদিন বলছেন শেখ হাসিনা না থাকলে তো সেভেন সিস্টার থাকবে না। এবার সে সুযোগটা কাজে লাগান। শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102