রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

রানিং মেট হিসেবে যাকে বেছে নিলেন কমলা হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১৩৬ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস তাঁর রানিং মেট (ভাইস প্রেসিডেন্ট) হিসেবে টিম ওয়ালজের নাম ঘোষণা করেছেন। তিনি মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একাধিক সূত্র এ তথ্য সিএনএনকে নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, স্থানীয় সময় আজ মঙ্গলবার (৬ আগস্ট) টিম ওয়ালজের নাম ঘোষণা করেন কমলা।

আজই দুজনের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় যাওয়ার কথা রয়েছে। এরপর আগামী কয়েক দিনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে সফরে যাবেন তাঁরা।

৫৯ বছর বয়সী কমলা বর্তমানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। ৫ নভেম্বরের নির্বাচনে প্রার্থিতার দৌড় থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর পর কমলার নাম সামনে চলে আসে। ডেমোক্রেটিক দল থেকে প্রার্থী হতে ইতিমধ্যে তিনি প্রয়োজনীয় প্রতিনিধির সমর্থন পেয়েছেন।

১৯ আগস্ট ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নাম ঘোষণা করা হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী প্রেসিডেন্ট প্রার্থী। এর আগেই মাত্র দুই সপ্তাহের প্রচারে বেশ সাড়া ফেলেছেন কমলা। সাম্প্রতিক জনমত জরিপগুলোয় রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়েও এগিয়ে রয়েছেন তিনি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102