সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

বজ্রসহ বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ১১৯ এই পর্যন্ত দেখেছেন

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। রোববার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ রংপুর রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ সোমবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী  বৃষ্টি  হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী  বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর প্রদেশ পাঞ্জাব হরিয়ানা  ও আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলাদেশের মধ্যাঞ্চল উত্তরবঙ্গসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মোটামুটি মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মাঝারি অবস্থায় রয়েছে উত্তর বঙ্গোপসাগরে এবং মোটামুটি সক্রিয়।
আজ ঢাকায় সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয়  হবে ভোর ৫ টা ৩০ মিনিটে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102