সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ভিসা আবেদন বন্ধ: ভারতীয়দের ‘সতর্ক’ থাকার নির্দেশ

প্রবাস ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১১০ এই পর্যন্ত দেখেছেন

দেশের বিভিন্ন স্থানে এক দফা দাবিতে রোববার (৪ আগস্ট) ছাত্র বিক্ষোভ শুরু হওয়ায় এবং অনেক হতাহতের ঘটনায় এখানে বসবাসরত ভারতীয় নাগরিকদের ‘সতর্ক থাকার’ আহ্বান জানিয়ে একটি নির্দেশনা জারি করেছে  ঢাকায় ভারতীয় দূতাবাস। সেইসঙ্গে ভারতীয় ভিসা আবেদনের কেন্দ্র (ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার/আইভ্যাক) বন্ধ করে দেয়া হয়েছে।

রাজধানীর যমুনা ফিউচার পার্কের এই সেন্টারটি রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে।

ওয়েবসাইটে দেয়া পোস্টে হাইকমিশন জানিয়েছে, ‘ভারতীয় হাইকমিশন, বাংলাদেশে বসবাসকারী শিক্ষার্থীসহ সবাইকে এই কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং সতর্ক থাকার পরামর্শ দেয়া হচ্ছে। জরুরি প্রয়োজনে একটি হেল্পলাইন নম্বরও শেয়ার করা হয়েছে।

এদিকে, সিলেটে ভারত সরকারের একটি প্রতিনিধি অফিস এবং এটি তার কনস্যুলার এখতিয়ারে (সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলা) ভিসা দেয়াসহ ভারতীয় নাগরিকদের বিভিন্ন সেবা দিয়ে থাকে। এএইচসিআই ভারতীয় হাইকমিশন, ঢাকার সাধারণ তত্ত্বাবধানে কাজ করে।

প্রসঙ্গত, দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি আদায়ে ডাকা অসহযোগ আন্দোলন এবং আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে অগ্নিগর্ভ দেশ। রোববার বিভিন্ন স্থানে হামলা-আগ্নিসংযোগ করা হয়েছে বিভিন্ন স্থাপনা ও গাড়িতে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102