সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষকদের গুরুত্বপূর্ণ বৈঠক

অশুভ শক্তির কবল থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনার প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ২৭৭ এই পর্যন্ত দেখেছেন

অশুভ শক্তির কবল থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে একতাবদ্ধ হওয়ার কথা জানিয়েছেন শিক্ষকরা।

শনিবার (৩ আগস্ট) রাত ৮টার পর গণভবনে সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক এবং কলেজের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভায় বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

May be an image of 1 person, studying, dais and text

এর আগে এদিন সকালে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি।

কোটাসংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ঠেকাতে আন্দোলনরত শিক্ষার্থীদের গণভবনে বসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না।

May be an image of one or more people, dais and text

এ সময় সরকার প্রধান আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেন। কোটাসংস্কার আন্দোলনের সময় প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি ঘটে যাওয়া প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে।

May be an image of one or more people, dais and text

প্রধানমন্ত্রী আরও বলেন, আমি আবারও বলছি, আন্দোলনকারীরা চাইলে আমি এখনো আলোচনায় রাজি। তারা যে কোনো সময় (গণভবনে) আসতে পারে। দরকার হলে তারা তাদের অভিভাবকদের নিয়েও আসতে পারে।

May be an image of crowd

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102