সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

নবীগঞ্জ উপজেলার

ঢাকা সিলেট মহাসড়কে আন্ডার পাস এবং ওভার ব্রিজ নির্মাণে মতবিনিময়

নবীগঞ্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১১২ এই পর্যন্ত দেখেছেন

ঢাকা সিলেট মহাসড়কের ছয় লেন সড়কের নবীগঞ্জ ও বাহুবল উপজেলার বিভিন্ন জায়গায় ওভার ব্রীজ ও আন্ডার পাস নির্মান নিয়ে মত বিনিময় সভা করেছেন হবিগঞ্জ-১ আসনের সাংসদ এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

তিনি প্রকল্পের আওতায় আন্ডার পাস ও ওভার ব্রীজ এর সুযোগ সুবিধা নিয়ে মহাসড়কের প্রায় ২০ টি স্থানে জনগনের সাথে মত বিনিময় করেন। বিশেষ স্থান গুলো বাহুবল উপজেলার মীরপুর, চলিতলা পয়েন্ট, পুটিজুরী বাজার,দ্বিগম্বর বাজার, নবীগঞ্জ উপজেলার বড় চর,রোকনপুর,পানিউমদা বাজার, ফুলতলী বাজার, জনতার বাজার,বালিদ্বারা বাজার, নতুন বাজার, গোপলার বাজার পয়েন্ট, রুস্তমপুর টোল প্লাজা, আউশকান্দি বাজার গোল চত্বর, দেওতৈল পয়েন্ট, বাজার সঈদ পুর,মডেল বাজার,শেরপুর অর্থনৈতিক অঞ্চলের পয়েন্ট এসব স্থানে ওভার ব্রীজ ও আন্ডার পাস নির্মানের প্রয়োজনীয়তা নিয়ে মত বিনিময়ে সভায় কথা বলেন সাংসদ।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা সিলেট মহাসড়কের সিক্স লাইন প্রকল্পের মহা পরিচালক ফজলুল করিম, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু,বাহুবল উপজেলা চেয়ারম্যান মাওলানা আনোয়ার হোসেন সালেহী,নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুক আলী,নবীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি এম এ আহমদ আজাদ, দেবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়াজ নাদির সুমন, দেবপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার বৃন্দ,আউশকান্দি ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া,আওয়ামীলীগ নেতা আমিনুর রহমান নোমান, শেখ আব্দুল মুকিত,আব্দুর রকিব,শ্রমিক নেতা মোঃ দিলশাদ মিয়া,খালেদ আহমদ জজ, সমাজ সেবক কনর মিয়া,আওয়ামী লীগের নেতা আশিকুর রহমান,আব্দুল কাদির, সাইদুর রহমান, শাহ হারুন আলী,মুক্তার হোসেন তালুকদার, লোকমান খান প্রমুখ।

প্রয়োজনীয় স্থান গুলো সরজমিন পরীক্ষা, পরিদর্শন করেন মহাসড়ক প্রকল্প বাস্তবায়ন কমিটি ও স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102