সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

যুক্তরাজ্যে ছুরি হামলায় ২ শিশু নিহত, আহত ৯

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১২৫ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্যের ইংল্যান্ডে শিশুদের নাচের কর্মশালায় ছুরি হামলার ঘটনা ঘটেছে। ইংল্যান্ডের মার্সিসাইড জেলার সাউথপোর্ট শহরে এই ছুরি হামলার ঘটনায় ২ শিশুসহ আহত হয় ৯ জন।

আহত ৬ জনের অবস্থা আশঙ্কাজনক, যাদের মধ্যে ২ জন প্রাপ্তবয়স্ক। এ ঘটনায় ইতোমধ্যে ১৭ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। জানা গেছে, হামলাকারী পার্শ্ববর্তী ল্যাঙ্কাশায়ার জেলার ব্যাঙ্কস শহর থেকে সাউথপোর্টে এসেছে।

শুক্রবার ( ২৬ জুলাই) স্থানীয় সময় বেলা ১১টা ৪৭ মিনিটে এ ঘটনা ঘটে। দেশটির স্কুলগুলোতে এদিন গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে। নিহত ও আহত শিশুদের সবার বয়স ৬ থেকে ১০ বছরের মধ্যে। হামলাকারী ওই তরুণকে বাধা দিতে গিয়ে আহত হয়েছেন আরো ২ প্রাপ্তবয়স্ক।

মেরিসাইড পুলিশ জানিয়েছে, হামলার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে এটি কোনো সন্ত্রাসী হামলা নয়।

মার্সিসাইড পুলিশের অন্যতম মুখপাত্র এবং চিফ কনস্টেবল সেরেনা কেনেডি বলেন, ‘সাউথপোর্ট শহরের একটি খালি গুদামঘরে নাচের কর্মশালা হচ্ছিল। কর্মশালা চলার মধ্যেই ওই তরুণ ছুরি হাতে আকস্মিকভাবে সেখানে প্রবেশ করে সামনে যাকে পেয়েছে, তাকেই আঘাত করেছে। তাকে থামাতে গিয়ে আহত হন দুজন প্রাপ্তবয়স্ক।’

হামলাকারী ওই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে সে পুলিশের হেফাজতে রয়েছে। পুলিশ কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন উল্লেখ করে সেরেনা বলেন, ‘ওই তরুণের জন্ম কার্ডিফে, বসবাস করত ল্যাঙ্কাশায়ারে। কী কারণে সে এই ভয়াবহ হামলা করল, তা এখনো পরিষ্কার নয়। জিজ্ঞাসাবাদে আমরা নিশ্চিত হয়েছি যে, সে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য নয়।’

নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রতি সান্ত্বনা জানিয়ে মার্সিসাইড পুলিশের এই মুখপাত্র বলেন, ‘আমার দুটি মেয়ে এবং একটি ৫ বছর বয়সী নাতনি রয়েছে। আজ যাদের সন্তান হামলার শিকার হলো, তাদের মনোভাব আমি উপলব্ধি করতে পারছি এবং হৃদয়ের গভীর থেকে তাদের সান্ত্বনা জানাচ্ছি।’

হতাহত শিশুদের পরিবারের সদস্যদের উদ্দেশে সান্ত্বনা জানিয়েছেন যুক্তরাজ্যের রাজা চার্লস এবং প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মারও।

হামলার একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক টিম জনসন বিবিসিকে বলেন, ‘ভয়ঙ্কর এক ঘটনা ঘটেছে। আমি জীবনে এমন কিছু এর আগে দেখিনি।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102