সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

নবীগঞ্জ উপজেলার স্বাস্থ্য সেবার মান পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

এম এ আহমদ আজাদ, নবীগন্জ
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১৩১ এই পর্যন্ত দেখেছেন
নবীগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা সোমবার (২৯ জুলাই ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রোমে অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ও নবীগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর সভাপতিত্বে সভায়  স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ।
সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, উপজেলা নির্বাহী অফিসার অনুপম কুমার দাশ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, সাবেক সিভিল সার্জন ডাঃ শফিকুর রহমান, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি এম এ আহমদ আজাদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ,বীর মুক্তিযোদ্ধা জালাল সিদ্দিকী,জ পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবুল দেব, সমাজ সেবা কর্মকর্তা বিদ্যুৎ দাশ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মিনাল কান্তি রায় (মিনু), ডাঃ চম্পক কিশোর সাহা সুমন,ডাঃ শাহিনারা ইসলাম, ডাঃ তাপস সুত্রধর, ব্র্যাক স্বাস্থ্য অর্গানাইজার প্রতিনিধি আসলাম উদ্দিন ও ফুল মিয়া খন্দকার,নবীগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাকারিয়া আহমদ   প্রমুখ।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওঃ আঃ কাদির হুসাইনী ও গীতা পাঠ করেন ডাঃ চম্পক কিশোর সাহা সুমন।
সভাপতি বলেন, সব সদস্য কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে নিজের পরিবার মনে করে কাজ করতে হবে। তখন নবীগঞ্জ উপজেলার স্বাস্থ্য সেবার মান পরিবর্তন হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102