মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

খ্রিস্টানদের উদ্দেশে ট্রাম্প

আগামী ৪ বছরে ভোট আর দিতে হবে না

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ১৫৩ এই পর্যন্ত দেখেছেন

রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের খ্রিস্টান ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেছেন, এই নভেম্বরে তাকে ভোট দিলে, চার বছরের মধ্যে, তাদের আর ভোট দিতে হবে না। অবশ্য এর মাধ্যমে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন, এ নিয়ে রয়েছে বিতর্ক। খবর ডয়চে ভেলের।

নির্বাচনী প্রচারে এমন এক সময়ে তিনি এই বক্তব্য দিলেন, যখন ডেমোক্র্যাটিক দলের প্রচারে ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি বলে অভিযুক্ত করে আসছে। তার এই বক্তব্যের পর প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ২০২০ সালের পরাজয়কে উল্টে দেওয়ার চেষ্টা করে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলার প্রসঙ্গটিও আবার আলোচনায় আসছে।

ট্রাম্পের এই মন্তব্যের কারণ পরিস্কার নয়। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের নির্বাচনে ভোট দিতে কম দেখা যায়। ধারণা করা হচ্ছে, ভোটদানে উৎসাহিত করতেই এমন বক্তব্য দিয়েছেন ৭৮ বছর বয়সি ট্রাম্প।

ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে টার্নিং পয়েন্ট অ্যাকশন নামের একটি রক্ষণশীল গ্রুপের আয়োজন করা একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন ট্রাম্প। সেখানে ট্রাম্প বলেন, ‘আমি আপনাদের খ্রিস্টানদের ভালোবাসি। আমি একজন খ্রিস্টান। আমি আপনাদের ভালোবাসি। আপনাদের বের হতে হবে এবং ভোট দিতে হবে। চার বছরের মধ্যে আপনাদের আর ভোট দিতে হবে না। আমরা এমনভাবে বিষয়গুলো সমাধান করব যাতে আপনাদের আর ভোট দিতে না হয়।’

‘আর ভোট দিতে হবে না’ বলতে ট্রাম্প আসলে কী বুঝিয়েছেন, সেটা জানতে চার প্রচারাভিযানের মুখপাত্র স্টিভেন চেউং এর সঙ্গে যোগাযোগ করে বার্তাসংস্থা রয়টার্স। তবে তিনি ট্রাম্পের মন্তব্য নিয়ে সরাসরি কিছু বলেননি।

চেউং বলেন, ট্রাম্প ‘এই দেশকে একত্রিত করার কথা বলছিলেন’ এবং দুই সপ্তাহ আগে তাকে হত্যার চেষ্টার জন্য ‘বিভক্ত রাজনৈতিক পরিবেশ’কে দায়ী করেছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102