রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

নিউজটোয়েন্টিফোর টেলিভিশনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী

গণমাধ্যমকে মানুষের পাশে থাকার আহ্বান বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ১১৩ এই পর্যন্ত দেখেছেন

গণমাধ্যমগুলোকে কোনো ধরনের মিথ্যার আশ্রয় না নিয়ে সংবাদ পরিবেশন করার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

রোববার (২৮ জুলাই) সন্ধ্যায় দেশের বেসরকারি টেলিভিশন নিউজটোয়েন্টিফোরের নবম বর্ষে পদার্পণ উপলক্ষে টেলিভিশনটির প্রধান কার্যালয়ে কেক কেটে সংক্ষিপ্ত বক্তব্যে একথা বলেন তিনি।

এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে নিউজটোয়েন্টিফোরকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানান আহমেদ আকবর সোবহান। দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে এবার জাঁকজমক অনুষ্ঠান না করলেও সত্য সংবাদ প্রকাশের প্রতি গুরুত্ব দেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান।

দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের মতোই নিউজটোয়েন্টিফোর সবার প্রথম হবে, এমন প্রত্যাশার কথা জানান আহমেদ আকবর সোবহান।

দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে তেমন জাঁকজমকপূর্ণ আয়োজন ছিল না এদিন। সন্ধ্যায় শুধুমাত্র কেক কেটে নিউজটোয়েন্টিফোরের শুভক্ষণ উদযাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বসুন্ধরা গ্রুপের পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান, কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক জুয়েল মাজহার, ডেইলি সানের সম্পাদক রেজাউল করিম লোটাস, কালের কণ্ঠের উপ-সম্পাদক সম্পাদক হায়দার আলী, রেডিও ক্যাপিটালের ইনচার্জ রুহুল আমিন রাসেল।

এছাড়া উপস্থিত ছিলেন, এবিজি বসুন্ধরার ব্যাংকিং বিভাগের প্রধান রাজিব সামাদসহ বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102