রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

ফেসবুক-ইউটিউব-টিকটক-হোয়াটসঅ্যাপ বন্ধ রাখার নির্দেশ

আইটি ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ১৩৮ এই পর্যন্ত দেখেছেন

ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক ও হোয়াটসঅ্যাপ বন্ধ রেখেই চালু হয়েছে মোবাইলে ইন্টারনেট। রবিবার (২৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক করেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। এসময় এ নির্দেশনা দেন তিনি।

বৈঠক শেষে ফোরজি নেটওয়ার্ক চালু ও গ্রাহকেরা তিন দিনের জন্য ৫ জিবি ডাটা পাবেন জানিয়ে পলক বলেন, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আজ (২৮ জুলাই) বিকেল ৩টার সময় মোবাইল নেটওয়ার্কের ফোরজি ইন্টারনেট কানেকটিভিটি পুনঃস্থাপন করতে পারবো। এর পর সারা দেশে মোবাইল নেটওয়ার্কের ফোরজি ইন্টারনেট পুনঃস্থাপনের জন্য প্রযুক্তিগত সহায়তা দেব।

এছাড়া বৈঠকে অপারেটরদের ফেসবুক, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন বার্তা আদান–প্রদানের অ্যাপ বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এ ছাড়া একদিন ও তিনদিন মেয়াদী ডেটা প্যাকেজ বানাতে অপারেটরদের নির্দেশনা দেয়া হয়।

তাছাড়া ফেসবুক, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে ৩ দিনের সময় দিয়ে তলব করেছে বিটিআরসি। বেঁধে দেয়া সময়সীমা অনুযায়ী— আগামী বুধবারের (৩১ জুলাই) মধ্যে রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির ভবনে সশরীরে এসে ব্যাখ্যা দিতে হবে তাদের।

আপাতত ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বন্ধ থাকছে জানিয়ে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, তাদের কাছে বিটিআরসি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে যে ব্যাখ্যা চেয়েছে, তা স্পষ্ট করে না দেয়া পর্যন্ত বাংলাদেশে অবাধে তাদের কার্যক্রম খুলে দেয়া হবে না। এ ব্যাপারে সিদ্ধান্তে অনড় থাকবে সরকার।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের কারণে ১৭ জুলাই মধ্যরাত থেকে ফোর-জি নেটওয়ার্ক বন্ধ হয়ে পড়ে। তখন থেকেই সব অপারেটরের থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। এরপর পরিস্থিতির আরো অবনতি হলে ১৮ জুলাই রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবাও বন্ধ হয়ে যায়। পাঁচ দিন পর গত ২৩ জুলাই রাত থেকে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা শুরু হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102