সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

লেনদেন কমেছে মোবাইল ব্যাংকিংয়ে

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ১০৩ এই পর্যন্ত দেখেছেন

গত ডিসেম্বর থেকে চলতি বছরের মার্চ সময় পর্যন্ত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) বা মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন ছিল ঊর্ধ্বমুখী। তবে চলতি বছরের এপ্রিল মাসে কমে লেনদেন। পরে মে মাসে আরও কমে যায়। চলতি বছরের এপ্রিল মাসের তুলনায় মে মাসে লেনদেন কমেছে ৩ হাজার ৯৭৭ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের মে মাসে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে মোট লেনদেন হয়েছে ১ লাখ ৪০ হাজার ৯৫২ কোটি টাকা। তার আগের মাস, এপ্রিলে এমএফএসের মাধ্যমে লেনদেন হয়েছিল ১ লাখ ৪৪ হাজার ৯২৯ কোটি টাকা। সে হিসাবে এক মাসের ব্যবধানে লেনদেন কমেছে ৩ হাজার ৯৭৭ কোটি ৪১ লাখ টাকা।

আলোচিত মে মাসে এমএফএস মাধ্যমে জমা (ক্যাশ ইন) হয়েছে ৪০ হাজার ৪৮৫ কোটি টাকা। আগের মাস এপ্রিলে এমএফএসগুলোতে জমার (ক্যাশ ইন) পরিমাণ ছিল ৪১ হাজার ৭৯৬ কোটি। সে হিসাবে এপ্রিলের তুলনায় মে মাসে জমা কমেছে ১ হাজার ৩১০ কোটি ৮১ লাখ টাকা।

মে মাসে উত্তোলন (ক্যাশ আউট) হয়েছে ৪৪ হাজার ৯৫৪ কোটি টাকা। আর আগের মাস এপ্রিলে উত্তোলন (ক্যাশ আউট) হয়েছিল ৪৬ হাজার ৯৮৭ কোটি টাকা। সেই হিসাবে এমএফএস মাধ্যমে এপ্রিলের তুলনায় মে মাসে ক্যাশ আউট কম হয়েছে ২ হাজার ৩২ কোটি টাকা।

আলোচিত মে মাসে ব্যক্তি থেকে ব্যক্তির হিসাবে লেনদেন হয়েছে ৩৬ হাজার ১৬১ কোটি টাকা যা এপ্রিলে ছিল ৩৭ হাজার ৯০৪ কোটি টাকা। সে হিসাবে এপ্রিলের তুলনায় মে মাসে লেনদেন কম হয়েছে ১ হাজার ৭৪২ কোটি ৮৪ লাখ টাকা। মে মাসে বিভিন্ন প্রতিষ্ঠানের বেতন-ভাতা বাবদ বিতরণ করা হয়েছে ৪ হাজার ৫১ কোটি টাকা, পরিষেবার ৩ হাজার ১৪৩ কোটি টাকার বিল পরিশোধ করা হয়েছে।

মে মাসে মোবাইল ব্যাংকিং মাধ্যমে দেশে ৭২২ কোটি টাকার প্রবাসী আয় এসেছে। আগের মাস এপ্রিলে রেমিট্যান্স আসার পরিমাণ ছিল ৮৫৬ কোটি টাকা। সেই হিসাবে এপ্রিলের তুলনায় মে মাসে প্রবাসী আয় কমেছে ১৩৩ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, মোবাইল ব্যাংকিংয়ে নিবন্ধিত গ্রাহক বেড়েছে। ২০২৪ সালের মে মাসে নিবন্ধিত গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ২২ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ৯১৩ টি। আর আগের মাস এপ্রিলে সংখ্যাটি ছিল ২২ কোটি ৬৫ লাখ ৫ হাজার ৫৫৩টি। সে হিসাবে এক মাসের ব্যবধানে গ্রাহক সংখ্যা বেড়েছে ৩৪ লাখ ১৩ হাজার।

তথ্যমতে, নিবন্ধিত এসব হিসাবের মধ্যে পুরুষ গ্রাহক ১৩ কোটি ৩৬ লাখ ৭৩ হাজার ৬৯৭ আর নারী ৯ কোটি ৫৮ লাখ ৮৬ হাজার ২৬ জন। এসব হিসাবের মধ্যে শহরে ১০ কোটি ৯৮ লাখ ২ হাজার ৬৫৯টি এবং গ্রামে হিসাব সংখ্যা ১২ কোটি ৮৯ লাখ ৩৬ হাজার ২৬৪টি।

দেশে বর্তমানে বিকাশ, রকেট, ইউক্যাশ, মাই ক্যাশ, শিওর ক্যাশসহ নানান নামে ১৩টির মতো ব্যাংক ও প্রতিষ্ঠান এমএফএস সেবা দিয়ে যাচ্ছে। যার মাধ্যমে শুধু অর্থ পাঠানোই নয়, অনেক নতুন সেবাও মিলছে। বর্তমানে বিদ্যুৎ, গ্যাস, পানির বিল পরিশোধ, কেনাকাটার বিল পরিশোধ, বেতন-ভাতা বিতরণ ও বিদেশ থেকে টাকা পাঠানোসহ (রেমিট্যান্স) বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102