সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

শাস্তির ভয়ে চাকরি ছেড়েছেন শিক্ষক জাহিদুল: জাবি প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ১০৮ এই পর্যন্ত দেখেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল করিম প্রশাসনের শাস্তির ভয়ে চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাবি প্রশাসন বলছে, পরীক্ষা কমিটি পুনর্গঠন ও পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সহযোগিতার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলমান। এ কারণে তিনি প্রশাসনের শাস্তি এড়াতে চাকরি থেকে অব্যাহতি চাইতে পারেন।

শুক্রবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিনের সই করা বিবৃতিতে এমন দাবি করা হয়েছে। বিবৃতিতে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলবে এবং তদন্ত শেষ হওয়ার পর প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল করিমের বিরুদ্ধে ২০২১ সালের ২৮ আগস্ট থেকে আনুষ্ঠানিক তদন্ত কমিটির কাজ চলমান। এমতাবস্থায় ২০২৪ সালের ২৫ জুলাই ইমেইল বার্তায় তিনি বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে একটি পত্র প্রেরণ করেন।

এতে আরও বলা হয়, শিক্ষক জাহিদুল ২০২১ সালের ৭ আগস্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পিএইচডির জন্য শিক্ষাছুটিতে রয়েছেন। তিনি মাস্টার্স প্রোগ্রামের জন্যও দুই বছর ছুটি ভোগ করেছেন। পিএইচডি ও মাস্টার্স মিলিয়ে তিনি এরই মধ্যে প্রায় ছয় বছর শিক্ষাছুটি কাটিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ২০২১ সালের ২৮ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এমবিএ চতুর্থ ব্যাচের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা কমিটি পুনর্গঠন এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সহযোগিতার অভিযোগে তৎকালীন বিভাগীয় সভাপতি জাহিদুল করিমের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে সুপারিশ প্রদানের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশের ৫ (ক) (২) উপধারা মোতাবেক আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করা হয়। যার কার্যক্রম চলমান থাকা অবস্থায় তিনি চাকরি থেকে অব্যাহতি চেয়েছেন।

ওই ঘটনার শাস্তির ভয়ে তিনি চাকরি ছেড়েছেন বলে মনে করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, শিক্ষক জাহিদুল করিম তদন্তে শাস্তির আশঙ্কা থেকে চাকরি থেকে অব্যাহতি চেয়েছেন। একই সঙ্গে তিনি উদ্দেশ্যমূলক ও দুরভিসন্ধি থেকে দেশের সাম্প্রতিক ঘটনাকে কারণ হিসেবে অব্যাহতিপত্রে উল্লেখ করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২৫ জুলাই) কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতির আবেদন করেন জাবি শিক্ষক জাহিদুল করিম। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক।

চাকরি থেকে অব্যাহতি চাওয়া জাহিদুল করিম বর্তমানে শিক্ষাছুটিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন তিনি।

বিষয়টি নিশ্চিত হতে বৃহস্পতিবার দুপুরে তাকে ইমেইলে বার্তা পাঠানো হয়। ফিরতি ই-মেইলে তিনি  অব্যাহতির আবেদন করার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিবৃতির বিষয়ে জানতে শুক্রবার (২৬ জুলাই) সকাল থেকে তার সঙ্গে ইমেইলে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102