রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

নারী এশিয়া কাপ

ফাইনালে ওঠার মিশনে বাংলাদেশের পুঁজি অল্প

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ১৩৪ এই পর্যন্ত দেখেছেন

সুযোগ ছিল ২০১৮ সালের সুখকর স্মৃতি ফিরিয়ে আনার। সেবার ভারতকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলার সুযোগ লুফে নিতে পারেননি টাইগ্রেসরা। গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করে ভারতকে সহজ লক্ষ্য দিয়েছে জ্যোতি-নাহিদারা।

শুক্রবার (২৬ জুলাই) রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮০ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

ফাইনালে ওঠার মিশনে ব্যাটিংয়ে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। দলীয় ৩০ রানের মাথায় ৪ উইকেট খুইয়ে বসে টাইগ্রেসরা।

দুই অঙ্কের কোটা পেরোনোর আগেই সাজঘরে ফেরেন দিলারা আক্তার (৬), ইসমা তানজিম (৮), মুর্শিদা খাতুন (৪) ও রুমানা আহমেদ (১)।

এরপর ব্যাট করতে নেমে প্রতিরোধ গড়তে পারেননি রাবেয়াও। পূজা ভাস্ত্রকারের বলে শেফালির হাতে মুঠোবন্দি হয়ে ফেরেন এই অলরাউন্ডার।

সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রাখা অধিনায়ক জ্যোতিকেও যোগ্য সঙ্গ দিতে পারেননি রিতু মণি। দলীয় ৫০ পেরোনোর আগেই সাজঘরে ফেরেন এই ব্যাটার।

শেষ দিকে স্বর্ণাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক জ্যোতি। ইনিংসের শেষ ওভারে সাজঘরে ফেরার আগে ৫১ বলে ৩২ রানে ধীরগতির ইনিংস সাজান টাইগ্রেস অধিনায়ক। শেষ পর্যন্ত রিতুর ১৯ রানের ইনিংসে ভর করে ৮ উইকেট হারিয়ে ৮০ রানের পুঁজি পায় বাংলাদেশ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102