সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

বিএনপি-জামায়াতের তাণ্ডব

রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের প্রতিবাদ ব্রিটেনে

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ১১০ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির ও বিএনপির অগণতান্ত্রিক আন্দোলন ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের প্রতিবাদ করছেন যুক্তরাজ্যে অবস্থানরত ব্রিটিশ বাংলাদেশিরা। গত বুধবার স্থানীয় সময় রাত ৮টায় মেনরপার্কের ৭৫৭ রমফোর্ড রোডের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় গ্রেটার লন্ডনের নিউহ্যাম, রেডব্রিজ, বার্কিং অ্যান্ড ডাগেনহ্যামে বসবাসরত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে জঘন্য মিথ্যাচার ও অপপ্রচারের পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে দেশব্যাপী এক নৈরাজ্যকর পরিস্থিত সৃষ্টি করেছে। নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যকে হত্যা এবং দেশব্যাপী লুটতরাজ, আমাদের গৌরবের প্রতীক মেট্রোরেল, বিটিভি ভবন ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজার মতো আধুনিক স্থাপনাগুলো গুঁড়িয়ে দিয়েছে। দেশদ্রোহীদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। এরা দেশের সম্পদ ধ্বংস করে বসে থাকেনি বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি বিনষ্ট করতে চালিয়ে যাচ্ছে অপপ্রচার ও বিভ্রান্তি। স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। গ্রেট ব্রিটেনের মতো সভ্য দেশে এরা ছাত্রলীগের শান্তি সমাবেশে হামলা করে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি বিনষ্ট করেছে।

রাজ্জাক মোল্লার সভাপতিত্বে ও আতিয়ার রসুল কিটনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী, বার্কিং অ্যান্ড ডাগেনহ্যাম কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলার মঈন কাদরী, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য সাংবাদিক মতিয়ার চৌধুরী, ড. বি এম রাজ্জাক, সাহাদাত হোসেন তপন, গোলাম ফারুক, অনিক ইকবাল হোসেন, হাদী খান, লাবু, মামুন ফকির, বাবুল খান, মাহামুদ হোসেন, এম এ রাজু, হাকিম সিকদার, আমিনুর রহমান ভূঁইয়া, শাহজাহান মোহাম্মদ, সুশান্ত ঘোষ, আমিন, সাব্বির হোসেন, ইমাম হোসেন, মাহাবুব হোসেন, আজাদ মোল্লা প্রমুখ। সভায় বক্তারা ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102