রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

শেখ হাসিনা-শি জিনপিংয়ের বৈঠক সংক্ষিপ্ত ছিল না: চীনা রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১৫৯ এই পর্যন্ত দেখেছেন

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ‌‘সংক্ষিপ্ত’ বৈঠক হয়নি। যারা এই বৈঠককে সংক্ষিপ্ত দাবি করছেন, সেটা আসলে ‘অবাস্তব’।

মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকার চীনা দূতাবাসে প্রধানমন্ত্রীর সম্প্রতি চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সংবাদ সম্মলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত বলেন, আমি আপনাদের বলতে পারি। আমি সেখানে (মিটিংয়ে) ছিলাম। এটি ছিল প্রায় এক ঘণ্টাব্যাপী। ৩০ মিনিট ধরে বৈঠক হয়েছে বলে যে, দাবি করা হয়েছে তা ‘অবাস্তব’।

এর আগে ১০ জুলাই চীনের রাজধানী বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও চীন তাদের সম্পর্ককে একটি ‘ব্যাপক কৌশলগত সহযোগিতা’ অংশীদারত্বে উন্নীত করেছে।

সফরের ফলাফল নিয়ে সমালোচনা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, এগুলো সমালোচকদের মূল্যায়ন। চীন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল্যায়ন একত্রিত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রুত বাংলাদেশে ফিরে আসার কারণ সম্পর্কে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত ফিরে আসার কারণ সম্পর্কে খুব স্পষ্টভাবে কথা বলেছেন এবং বেইজিং ত্যাগের আগে সব দাপ্তরিক কর্মসূচি সম্পন্ন হয়েছে।

সংবাদ সম্মেলনে দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউয়িন উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102