মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

দেশে আরও নতুন তিন উপজেলা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৩২৪ এই পর্যন্ত দেখেছেন

সচিবালয় প্রতিনিধি: দেশে আরও তিনটি নতুন উপজেলা অনুমোদন দিয়েছে সরকার। নতুন তিনটিসহ মোট উপজেলা হল ৪৯৫টি।সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় নতুন তিন উপজেলাগুলো অনুমোদন দেওয়া হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সোমবারের বৈঠকে কক্সবাজারের সদরের ঈদগাঁও, মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার এবং সুনামগঞ্জের ধর্মপাশার উপজেলার মধ্যনগর থানাকে উপজেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।এছাড়া এলাকবাসীর দাবিতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাকে শান্তিগঞ্জ নামকরণ করা হয়েছে।

নতুন তিনটি নিয়ে দেশে উপজেলার সংখ্যা ৪৯৫টিতে দাঁড়িয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এলাকার লোকজনের অসুবিধা হচ্ছিল মূল উপজেলা থেকে দুর্গম এলাকায় এসব থানা হওয়াতে। এসব থানাকে উপজেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।“এই তিনটি আগে থেকে থানা ছিল।

উপজেলা হতে যে ক্রাইটেরিয়া রয়েছে এগুলো তা পুরোপুরি পূরণ করে না, কিন্তু তিনটিই রিমোট এরিয়া, এজন্য নিকার এগ্রি করেছে। একই সঙ্গে নিকার নির্দেশনা দিয়েছে এরপর থেকে ক্রাইটেরিয়া ফুলফিল না করলে যাতে প্রস্তাব না আনা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102