মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন

কানাডায় সড়ক দুর্ঘটনা: নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২০৪ এই পর্যন্ত দেখেছেন

কানাডায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) কানাডার ম্যানিটোবা প্রদেশে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে এদুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত বাসটিতে থাকা আরোহীদের বেশিরভাগই ছিলেন বয়স্ক মানুষ। শুক্রবার (১৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার ম্যানিটোবা প্রদেশে ‘খুব গুরুতর’ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন মারা গেছেন বলে জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। একটি সেমি-ট্রেলার ট্রাক এবং বেশিরভাগ বয়স্ক ব্যক্তিদের বহনকারী একটি বাসের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানিয়েছে, উইনিপেগ থেকে পশ্চিমে দুই ঘণ্টার দূরত্বে অবস্থিত কারবেরির কাছে ট্রান্স-কানাডা হাইওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পরপরই জরুরি কর্মী এবং এয়ার অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে যায়।

বেশ কয়েকটি টুইট বার্তায় ম্যানিটোবার আরসিএমপি বলেছে, তারা ‘খুব গুরুতর… ব্যাপক হতাহত’ হয়েছে এমন সংঘর্ষের জেরে উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং প্রধান অপরাধ ইউনিটসহ আরসিএমপির সকল টিম ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

আরসিএমপি এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টা ৪৩ মিনিটে একটি এয়ার অ্যাম্বুলেন্সসহ ১২টি অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়।

এছাড়া বাসটিতে বেশিরভাগ বয়স্ক নাগরিকই ডাউফিন, ম্যানিটোবা এবং আশপাশের এলাকার বাসিন্দা ছিলেন।

এদিকে দুর্ঘটনার পর দুই চালকসহ কমপক্ষে ১০ জন সম্ভবত ‘উল্লেখযোগ্য’ আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102