মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

যুক্তরাজ্যে টিকটককে ১ কোটি ২৭ লাখ পাউন্ড জরিমানা

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ২৩৪ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্যে উপাত্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটককে ১ কোটি ২৭ লাখ পাউন্ড জরিমানা করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

যুক্তরাজ্যের তথ্য কমিশনারের কার্যালয় মঙ্গলবার জানিয়েছে, উপাত্ত সুরক্ষা আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করেছে টিকটক। মা–বাবার অনুমতি ছাড়া ১৩ বছরের কম বয়সী শিশুদের ব্যক্তিগত তথ্য–উপাত্ত ব্যবহার করছে। এ ছাড়া শিশুদের টিকটক ব্যবহার বন্ধ ও তাদের অ্যাকাউন্ট মুছে ফেলতেও যা করা প্রয়োজন, তা করছে না।

২০২০ সালের হিসাবে বয়সসীমার বিষয়টি নিয়ে টিকটক পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় যুক্তরাজ্যে ১৪ লাখের বেশি ১৩ বছরের কম বয়সী শিশু প্ল্যাটফর্মটি ব্যবহার করছে। যদিও প্রতিষ্ঠানটির নিজস্ব নিয়ম অনুযায়ী এ বয়সী শিশুরা টিকটক ব্যবহার করতে পারার কথা নয়। তথ্য কমিশনারের কার্যালয় বলেছে, যুক্তরাজ্যের উপাত্ত সুরক্ষা আইনে শিশুর ইন্টারনেট ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা নেই। তবে শিশুদের তথ্য–উপাত্ত ব্যবহার করতে প্রতিষ্ঠানগুলোকে অভিভাবকদের অনুমতি নিতে হয়।

উপাত্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে টিকটককে জরিমানা করার বিষয়টি জানিয়ে তথ্য কমিশনার জন এডওয়ার্ডস বলেন, ‘সাধারণ দুনিয়ার মতো ডিজিটাল–দুনিয়াতেও আমাদের শিশুদের সুরক্ষিত রাখতে আমাদের দেশে আইন রয়েছে। কিন্তু টিকটক এ ক্ষেত্রে আমাদের দেশের বিদ্যমান এসব আইন মেনে চলছে না।

জন এডওয়ার্ডস আরও বলেন, ‘টিকটকেরই এটা ভালো জানা উচিত। টিকটক আরও ভালো কিছু করতে পারত। তাদের যে বড় ধরনের ব্যর্থতা আছে, এ জরিমানা তাই তুলে ধরেছে। কারা টিকটক ব্যবহার করছে এবং কম বয়সী যেসব শিশু ব্যবহার করছে, তাদের অ্যাকাউন্ট মুছে ফেলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি টিকটক।

উপাত্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাজ্যের জরিমানা করার প্রতিক্রিয়ায় টিকটকের এক মুখপাত্র বলেছেন, ‘যাদের বয়স ১৩ বা এর বেশি, তাদের জন্যই টিকটক। কম বয়সী শিশুরা যাতে টিকটক ব৵বহার করতে না পারে, এ জন্য আমরা কাজ করছি। বিষয়টি নিশ্চিতে আমাদের ৪০ হাজার কর্মী নিরলস কাজ করছেন।

যুক্তরাজ্যের মতো একই অভিযোগে ২০১৯ সালে টিকটককে ৫৭ লাখ ডলার জরিমানা করেছিল যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন। সে সময় টিকটককে করা এটা ছিল সর্বোচ্চ জরিমানা। এ ঘটনার পর টিকটক প্রতিশ্রুতি দিয়েছিল, তারা শিশুর বিষয়টিতে উন্নতি ঘটাবে ও কম বয়সীদের যথোপযুক্ত কনটেন্ট প্রদর্শন করবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102