মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় অগ্নিপরীক্ষা তাসকিনের সৌরভ গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময়

পঞ্চগড়ে

কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৮০ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড় চিনিকল ময়দানের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে পৌর কৃষক লীগের ৮ও ৯ নম্বর ওয়ার্ড এর যৌথ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন। প্রধান বক্তা হিসেবে পঞ্চগড় জেলা কৃষক লীগের সভাপতি আজিজার রহমান আজু,কৃষক লীগের সম্মেলন এর শুভ উদ্বোধন করেন।

পঞ্চগড় পৌর কৃষক লীগের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক মাসুদ করিম,পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হুমায়ুন কবির উজ্জ্বল, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কুদ্দুস প্রামাণিক, তেঁতুলিয়া উপজেলা কৃষক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব কবির হোসেন, জেলা কৃষক লীগের ভূমি বিষয়ক সম্পাদক ওমর আলী, পৌর কৃষক লীগের সাধারন সম্পাদক সাইদুল ইসলাম, জেলা কমিটির সদস্য মোহাম্মদ বাবু প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ৮ নম্বর ওয়ার্ড়ের  মোঃ মোশাররফ হোসেনকে সভাপতি ও মাহবুব আলম বুলেটকে সাধারণ সম্পাদক, ৯ নম্বর ওয়ার্ডে মোঃ আহসান হাবিব সভাপতি ও মেহেদী হাসান বিপ্লবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নেতৃবৃন্দ বলেন পঞ্চগড় জেলা কৃষক লীগকে একটি মডেল সংগঠনে পরিণত করে দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গঠনে সহায়তা করা।

 

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102