মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে নি/হ/ত বাংলাদেশি যুবকের লা/শ ৩৯ ঘন্টা পর হস্তান্তর সিলেট থেকে শীঘ্রই চালু হচ্ছে সালাম এয়ারলাইন্স শ্রীমঙ্গলে চক্ষু শিবির ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

নির্বাচনে পর্যবেক্ষক থাকবে কি না, জানতে চায় কানাডা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ২১১ এই পর্যন্ত দেখেছেন

সচিবালয় প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক থাকবে কি না জানতে চেয়েছে কানাডা। আইনমন্ত্রী বলেছেন, এটা নির্বাচন কমিশনের ব্যাপার। এ ব্যাপারে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে।

কানাডার হাইকমিশনার লিলি নিকোলসের সঙ্গে মঙ্গলবার সচিবালয়ে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সাংবাদিকের প্রশ্ন ছিল আগামী নির্বাচন নিয়ে কানাডা কোনো উদ্বেগ প্রকাশ করেছেন কিংবা পরামর্শ দিয়েছেন কি না? জবাবে আইনমন্ত্রী বলেন, ‘নির্বাচন নিয়ে তারা কোনো উদ্বেগ প্রকাশ বা পরামর্শ দেননি।’

‘তবে তারা প্রশ্ন করেছেন, নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকের প্রবেশাধিকার দেবো কি না? আমি স্পষ্টভাবে বলেছি, এটা নির্বাচন কমিশনের ব্যাপার। এ ব্যাপারে তারাই সিদ্ধান্ত নেবে।

আইনমন্ত্রী বলেন, ‘আমি বলেছি, নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠু নির্বাচন করা। সেখানে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে। বাংলাদেশ সরকার বদ্ধপরিকর যে, বাংলাদেশে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হোক।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানহত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়ে কানাডার সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, ‘নূর চৌধুরীকে ফেরত পাঠাতে বিকল্প পথ খুঁজতে কানাডাকে আহ্বান জানিয়েছি। কানাডার আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত দেওয়া সম্ভব না বলে হাইকমিশনার জানিয়েছেন। আমি তাদের অনুরোধ করেছি, বিকল্প পন্থা বের করা যায় কি-না। বলেছি, একজন খুনিকে আশ্রয় দেওয়া মানবাধিকার লঙ্ঘন।

‘আমি হাইকমিশনারকে অনুরোধ করেছি, যেসব আইন ও বিধি-বিধান আছে তা যদি পর্যবেক্ষণ করে দেখি তাহলে কানাডা যাতে তাকে ফিরিয়ে দিতে পারে সে পন্থা খুঁজতে পারে। হাইকমিশনার বলেছেন, কানাডা সরকারকে বিষয়টি তিনি জানাবেন৷’

চলতি বছর বাংলাদেশ-কানাডা সম্পর্কের ৫০ বছর পূর্ণ হয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘উভয় দেশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে এ সম্পর্ক দেখে। ফলে উভয় দেশের মধ্যে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। এই সম্পর্ক আরও দৃঢ় ও গভীর হোক, বাংলাদেশ সেটাই চায়।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102